দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৪
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

সিরাজগঞ্জে মেডিকেল কলেজশিক্ষকের হাতে ছাত্র গুলিবিদ্ধ

কর্তৃক SK Ferdous মার্চ ৪, ২০২৪
মার্চ ৪, ২০২৪ ০ কমেন্ট 905 ভিউস

অনলাইন ডেস্ক :

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডা. রায়হান শরিফের হাতে আরাফাত আমিন তমাল নামে একই কলেজের ছাত্র গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে ফরেনসিক মেডিসিন বিভাগে ভাইভা চলাকালে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় মেডিকেল কলেজ থেকে ওই শিক্ষককে পুলিশের হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও শাস্তি দাবি করে বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, মেডিসিন বিভাগের শিক্ষক ডা. রায়হান শরিফ ভাইভা চলাকালে কোনো কারণ ছাড়াই হঠাৎ তমালের ডান পায়ে গুলি করেন। তাদের অভিযোগ ডা. রায়হান শরিফ বিভিন্ন সময় শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি ডা. রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়া সত্ত্বেও ফরেনসিক বিভাগে ক্লাস নিতেন। ক্লাসের সময় ছাড়াও প্রায়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।

সোমবার বিকালে ক্লাসে ভাইভা চলাকালে হঠাৎ তার কাছে থাকা পিস্তল দিয়ে ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে ডা. রায়হান শরিফকে ক্লাসে তালাবদ্ধ করে রেখে আহত ছাত্র তমালকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

পরে ওই শিক্ষকের বিচার দাবি করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র ও শিক্ষকের মধ্যে গণ্ডগোল হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছুই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল জানান, অভিযুক্ত শিক্ষককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা এখনই বলা যাচ্ছে না। সব অভিযোগ ক্রসচেক করে প্রকৃত ঘটনা বলা যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভ্যাট ফাঁকি দিচ্ছে অনেক নামকরা রেস্টুরেন্ট
পরবর্তী পোস্ট
স্বপ্ন মটর্সের শুভ উদ্বোধন করলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting