দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫২
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সিনিয়রদের সঙ্গে আগেও সমস্যা ছিল না, এখনও হবে না: হাথুরু

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 340 ভিউস

স্পোর্টস ডেস্ক:

২০১৪ থেকে ২০১৭- এই তিন-চার বছরে বাংলাদেশের ক্রিকেটে উন্নতির অনেক ছোঁয়া লেগেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ওয়ানডেতে শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। টেস্টে কিছু সাফল্য পেয়েছে। টি-টোয়েন্টিতেও নিজেদের গড়ে নিতে শুরু করেছিলো। কিন্তু নানা কারণে হঠাৎ করেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করে চলে যাওয়ার কারণে সেই উন্নতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে বৈ কি।

যদিও বাংলাদেশের ক্রিকেটের উন্নতির এই পর্যায়ে কিছু বিতর্কও সঙ্গী হয়েছে হাথুরুর। তাকে কড়া হেডস্যার হিসেবেই দেখতে শুরু করেছিলো সবাই। জুনিয়রদের কথা দুরে থাক, সিনিয়রদেরও তিনি তোয়াক্কা করতেন না। এ কারণে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর ঝামেলা লেগেছিলো বলে বাতাসে গুঞ্জন ছিল।

বলা হয়ে থাকে, হাথুরুর কারণেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি। মাহমুদউল্লাহ রিয়াদকে অনেকটাই সাইড করে ফেলা হয়েছিলো। সাকিবের সঙ্গে ঝামেলা তৈরি হয়েছিলো হাথুরুর।

দ্বিতীয় মেয়াদে যখন হাথুরুসিংহে বাংলাদেশে আসলেন, তখন আবারও সেই পুরনো প্রসঙ্গ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তখনকার ক্রিকেটারদের মধ্যে শুধু মাশরাফি নেই এখন। বাকি চারজনতো এখনও রয়েছেন। এমনকি সাকিব আল হাসানের বিষয়ে হাথুরু মন্তব্য করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

এসব বিষয়েই আজ জানতে চাওয়া হয় হাথুরুসিংহের কাছে। সোমবার রাতে ঢাকায় পৌঁছার পর আজ আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মুখোমুখি হয়েছেন তিনি। সেখানেই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘সিনিয়রদের সঙ্গে কখনো আমার ঝামেলা ছিল বলে মনে করি না। আগেও কখনো অ্যাডজাস্টমেন্টে আমার সমস্যা হয়নি। এবারও হবে না।’

হাথুরু জানিয়েছেন, ঢাকায় এসেই সব ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন তিনি। সিনিয়রদের সঙ্গে কথা হয়েছে। আশা করছেন, এবার আর কোনো সমস্যা হবে না।

গুঞ্জন রয়েছে, সাকিবের কমিটমেন্ট নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন হাথুরু। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কখনো এমন চিন্তাও করিনি, বলিওনি। সিনিয়রদের সঙ্গে সে অর্থে তেমন সমস্যা ছিল না। আশা করি হবেও না।’

সিনিয়র ক্রিকেটারদের ভূমিকাকে খাটো করে দেখবেন না কিংবা দলের মধ্যে সিনিয়রদের যে ভূমিকা রয়েছে, তা পরিবর্তন করবেন না বলেও জানালেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটাররা অনেক বড় অবদান রেখে যাচ্ছে। আমি মনে করি না যে তাদের এই ভূমিকায় খুব বেশি পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে।

ঢাকায় আসার পর মাত্র এক সপ্তাহ সময় পাচ্ছেন দল নিয়ে কাজ করার। এ স্বল্প সময় কতটুকু প্রস্তুতি নিতে পারবেন? কিংবা দলকে কতটা চিনতে পারবেন? জানতে চাইলে হাথুরু বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমি খেলোয়াড়দের অবজার্ভ করবো। নতুনদের মধ্যে যাদেরকে দেখিনি তাদেরকে দেখার চেষ্টা করবো। পুরনোদের সম্পর্কে তো জানি।’

‘আমাকে এখন শুধু খেলোয়াড় অবজার্ভেশন এবং যারা দল পরিচালনা করছে তাদের মতামতের ওপরই নির্ভর করতে হবে। নিজে থেকে সিদ্ধান্ত নেয়ার জন্য আগে খেলোয়াড়দের দেখতে হবে এবং এরপর কাজ শুরু করতে পারবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে রাশিয়ার: মেদভেদেভ
পরবর্তী পোস্ট
ইবিতে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে তৃতীয় দিনের মতো আন্দোলন

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting