দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৪৩
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সামরিক শাসকদের কর্মীরা যাতে আ.লীগে অনুপ্রবেশ না করে: শেখ হাসিনা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩০, ২০২০
আগস্ট ৩০, ২০২০ ০ কমেন্ট 441 ভিউস

অনুপ্রবেশকারীদের অপকর্মের কারণে দলকে দুর্নামের মুখোমুখি হতে হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের অনুপ্রবেশকারীদের দলে না নেয়ার পরামর্শ দিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত শহীদদের স্মরণে এক আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় অংশ নেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘যখন কোনো দল ক্ষমতায় থাকে, তখন বিভিন্ন পক্ষ থেকে কিছু লোক ক্ষমতাসীন দলে যোগ দিতে আসে। দলে যোগদানের পর তারা বিভিন্ন অঘটন ঘটায় ও অপকর্মের আশ্রয় নেয়। আর পরবর্তীতে এর দায় নিতে হয় দলকে।’

তিনি বলেন, ‘এজন্যই যারা সামরিক শাসকদের হাতে তৈরি হওয়া রাজনৈতিক কর্মী বা যারা যুদ্ধাপরাধ করেছে এবং যুদ্ধাপরাধের মদদ দিয়েছে তারা যেন আমাদের দলে না আসে।’

‘কারণ, তারা দলে অনুপ্রবেশ করে দলের ক্ষতি করে এবং বিভিন্ন অঘটন ঘটায়। তারা আমাদের ভালো নেতাকর্মীদের হত্যা করে। দলে ভেতর কোন্দল শুরু হলে দেখা যায়, যারা উড়ে এসে জুড়ে বসেছে তারাই ওই কোন্দলের জন্য দায়ী,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অনুপ্রবেশকারীরা এতো ভালো ব্যবহার করে যে, আমাদের কোনো কোনো নেতা তার দল ভারী করার জন্য তাদেরকে কাছে টেনে নেয়। কিন্তু অনুপ্রবেশকারীদের কাছে টেনে নেয়া দলের জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ।

আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল যারা বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল পর্যায়েও সুসংগঠিত রয়েছে উল্লেখ করে, দলের নেতাকর্মীদের সর্বদা আদর্শের ভিত্তিতে দল গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জিয়াউর রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা সামরিক আইন জারি করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। তবে আমাদের অনেক বুদ্ধিজীবী এবং গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা সামরিক শাসন বা জরুরি অবস্থায় গণতন্ত্রের সন্ধান করছেন।’

‘জরুরি অবস্থা জারি হলে তারা গণতন্ত্র খুঁজে বেড়ায় অথবা স্বৈরশাসকরা ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের স্বাদ পায়। কিন্তু তারা গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্র খুঁজে পায় না। এর মানে হলো তারা মূলত চাটুকার প্রকৃতির,’ যোগ করেন শেখ হাসিনা।

যারা ক্ষমতা দখল করে তারা হঠাৎ করেই চাটুকারদের ভাড়া করে নেন এবং বুদ্ধিজীবীদের একটি অংশ ব্যবহার হওয়ার জন্য প্রস্তুত থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক প্রবণতা যখন বিরাজ করে তখন ঐসকল বুদ্ধিজীবীদের কোনো মূল্য নেই। গণতান্ত্রিক সরকার তাদের ব্যবহার করবে না, তাতে যতোই তারা বুকে লিখে রাখুখ না কেন যে, ‘আমাকে ব্যবহার করুন।’ এরপরই তারা চেঁচিয়ে বলে যে দেশে গণতন্ত্র নেই।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এখনো প্রদীপের সাক্ষাৎ পায়নি তদন্ত কমিটি
পরবর্তী পোস্ট
শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি বন্ধ, সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting