দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

সাবেক স্বামীকে ফাঁসাতে গিয়ে নিজেই গায়ে পেট্রোল ঢালে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২০
মার্চ ৯, ২০২০ ০ কমেন্ট 381 ভিউস

সাতক্ষীরার তালায় পেট্রোল জ্বালিয়ে গৃহবধূ ফারহানা আক্তার রত্নাকে হত্যা করা হয়নি বরং দুর্ভাগ্যবশত সাজানো পরিকল্পনাটি হত্যাকান্ডে রূপ নিয়েছে। সাবেক স্বামীকে ফাঁসাতে নাটকীয় এ পরিকল্পনা করে রত্না ও বর্তমান স্বামী হাসিবুর রহমান সবুজ। দু’জনের পরিকল্পনা মতে তালা বাজার থেকে ক্রয় করা হয় চার লিটার পেট্রোল। এরপর তালা সদরের মোবারকপুর এলাকায় একটি ভাড়া বাসায় ঘটানো হয় এ মর্মান্তিক ঘটনা। সোমবার বেলা সাড়ে ১০ টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
গৃহবধূ ফারহানা আক্তার রত্না (২৬) পাইকগাছা থানার মালোত গ্রামের রোকনউদ্দীনের মেয়ে। বর্তমান স্বামী হাসিবুর রহমান সবুজ (২৭) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাসমথুরাপুর গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে। তারা উভয়ে তালার মোবারকপুর গ্রামের বাবু সাধুর বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার বিবরণ ও নাটকীয় হত্যাকান্ডে পরিকল্পনার বিষয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ফেব্রুয়ারী তালা থানায় পেট্রোল জ্বালিয়ে মেয়ে রত্নাকে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন বাবা রোকনউদ্দীন সরদার। এ মামলায় আসামী করা হয় রতœার দ্বিতীয় স্বামী, শ্বশুর, সালা, ভগ্নিপতিসহ চারজনকে। মামলার এজহারে বলা হয়, আসামীরা একত্রিত হয়ে ২১ ফেব্রæয়ারী রাত ১.৩০ মিনিটের দিকে রতœার ঘরে ও গায়ে পেট্রোল জ্বালিয়ে আগুন দিয়ে রত্নাকে হত্যা চেষ্টা করা হয়েছে। রত্না

হাসিবুর রহমান সবুজ

 

কে উদ্ধার করে তালা হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এরপর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নেওয়া হয়।
পুলিশ সুপার জানান, মামলার পরই ঘটনার রহস্য উৎঘাটনে মাঠে নামে পুলিশ। তদন্তকালে গত ৭ মার্চ তালার ভাড়া বাসা থেকে আটক করা হয় রত্নার বর্তমান স্বামী হাসিবুর রহমান সবুজকে। জিজ্ঞাসাবাদে সবুজ ঘটনা খুলে বলতে শুরু করে। রত্নার তিন বিয়ে। দ্বিতীয় স্বামীর সঙ্গে তার বিরোধ রয়েছে। ১০-১২ বছর সেখানে সংসারও করেছে। সেই ঘরে ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মনোমালিন্য হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তাদের মধ্যে পারিবারিক ৩-৪টি মামলাও রয়েছে। পরবর্তীতে পাইকগাছায় থাকাকালীন সময়ে রত্নার সঙ্গে সবুজের পরিচয় ও এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরও বলেন, দ্বিতীয় স্বামীকে ফাঁসাতে বর্তমান স্বামী সবুজ ও রত্না গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তালা বাজার থেকে চার লিটার পেট্রোল ক্রয় করে তার স্বামী। সেই পেট্রোল বাড়িতে রাখা হয়। এরপর রাতে ঘরে ও গায়ে পেট্রোল লাগায় রত্না। তারপর গায়ে আগুন জ্বালিয়ে দেয় স্বামী সবুজ। এরপর সবুজ বাইরে এসে চিৎকার করে স্থানীয়দের জড়ো করে। তবে আহত অবস্থায় চিকিৎসাধীন রাত্না বার বার তার দ্বিতীয় স্বামীসহ চারজনকে চিনতে পেরেছে বলে জানালেও সেটি আদৌ সঠিক নয়। পর্যাপ্ত আলামতসহ পর্যালোচনা করে ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও সাজানো তারই প্রমাণ পেয়েছে পুলিশ।
দুঃভাগ্যবসত রন্তা মারা গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, মেয়েটি ও তার স্বামী ভেবেছিল আহত হয়ে পরে আবার সুস্থ হয়ে যাবে। তবে মেয়েটি গত ৪ মার্চ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় বর্তমান স্বামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিখোঁজের এক দিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার, আটক-১
পরবর্তী পোস্ট
তালায় সাবেক স্বামীকে ফাঁসাতে নাটকীয় ঘটনায় মারা গেছে রত্না

রিলেটেড পোস্ট

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting