দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৮
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাত বছর পর চ্যাম্পিয়ন বায়ার্ন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০২০
আগস্ট ২৪, ২০২০ ০ কমেন্ট 403 ভিউস

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ শিরোপা বায়ার্ন মিউনিখ জিতেছিল ২০১৩ সালে। এরপর চার-চারবার সেমিফাইনালে উঠেছিল জার্মানির ক্লাবটি। চারবারই বিদায় নিয়েছিল শেষ চার থেকে।

এ বছর কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর সেমিতে লিঁওকে হারিয়ে সাত বছর পর আবার ফাইনালে নাম লেখায় বাভারিয়ানরা। রোববার (২৩ আগস্ট) রাতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুললো তারা। মাথায় পরলো ইউরোপ সেরার মুকুট।
অন্যদিকে প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল পিএসজির সামনে। রোনালদো-মেসির বিদায়ের পর নায়ক হওয়ার সুযোগ ছিল নেইমারের সামনে। কিন্তু না পেরেছে পিএসজি ইতিহাস গড়তে, না পেরেছে নেইমার নায়ক হতে। পুরো মৌসুমে দাপট দেখিয়ে আসা সেরা দলটিই জিতে নিয়েছে ইউরোপ সেরার মুকুট। জিতে নিয়েছে ট্রেবল। জয়সূচক একমাত্র গোলটি করেছেন কিংসলে কোমান। তাকে গোলে সহায়তা করেছেন জশুয়া খিমিচ।
পুর্তগালের লিসবনে রোববার রাতে ম্যাচের ১৬ মিনিটে নেইমার সুযোগ পেযেছিলেন গোলের। কিন্তু তার নেওয়া শট দুইবার ফেরে বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের পায়ে লেগে। ২২ মিনিটে বায়ার্নের রবার্ত লেভানডোফস্কির নেওয়া শট পিএসজির কেইলর নাভাস ধরতে পারেননি। নিশ্চিত গোল হতে পারতো। কিন্তু ভাগ্যের শিকে ছিড়েনি পোল্যান্ডের এই ফুটবলারের। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
২৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কিন্তু মিস করেন এই আর্জেন্টাইন। তার নেওয়া শট বারের উপর দিয়ে চলে যায়। ৩০ মিনেটে লেভানডোফোস্কি আরো একটি গোলের সুযোগ পেয়েছিলেন। এ সময় তার নেওয়া হেড পাঞ্চ করে ফেরান নাভাস। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি বক্সের মধ্যে গোলরক্ষকে একা পেয়েছিলেন কালিয়ান এমবাপে। কিন্তু তিনি সরাসরি মেরে দেন নয়্যারের পায়ে!  তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৫৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় বায়ার্ন। এ সময় বাম দিক থেকে জশুয়া খিমিচের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নেন কিংসলে কোমান। বল নিরাপদে জালে আশ্রয় নেয় (১-০)।
৬৯ মিনিটে পিএসজির মার্কুইনহোস গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি ম্যানুয়াল নয়্যারের পায়ে মেরে দেন। তাতে সমতা ফেরানো হয় না ফঁরাসি ক্লাবটির। এর যোগ করা সময়ে এমবাপে ও নেইমার গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু জালে জড়াতে পারেননি। শেষ মুহূর্তে নেইমার বলে পা লাগাতে পারলেও গোল হতে পারতো। কিন্তু ভাগ্যদ্বেবী মুখ তুলে তাকাননি। ফলে সমতা ফেরানোও হয়নি। হয়নি প্রথমবার ফাইনালে এসে শিরোপা জয়।
শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত বায়ার্ন প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৯ বার। পক্ষান্তরে তারা গোল হজম করেছে মাত্র ৩টি। শেষ ষোলোর দুই লেগে চেলসিকে তারা হারায় ৭-১ গোলে। এরপর কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে উড়িয়ে দেয় ৮-২ গোলে। সেমিফাইনালে লিঁওকে হারায় ৩-০ ব্যবধানে। ফাইনালে পিএসজিকে হারালো ১-০ গোলে। করোনার কারণে এবার অবশ্য কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ডাবল লেগে হয়নি। তাহলে বায়ার্নের গোল সংখ্যা কোথায় গিয়ে ঠেকতো বলা মুশকিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ীর জোড়দিয়া রাস্তার বেহাল দশা, সংস্কার প্রয়োজন
পরবর্তী পোস্ট
ফুটবল ইতিহাসে যে রের্ক্ড শুধুই নয়্যারের

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting