দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সাতক্ষীরা ৩ আসনে ডা. রুহুল হকের বিজয় শুধু সময়ের ব্যাপার

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২, ২০২৪
জানুয়ারি ২, ২০২৪ ০ কমেন্ট 477 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. রুহুল হকের নৌকা মার্কার বিজয় নিশ্চিত ধারনা করছেন দলটির সমার্থক ও নিতী নির্ধরণকারীরা। নীতি নির্ধারকরা মনে করছেন নৌকা মার্কার প্রার্থী ডা. রুহুল হকের প্রতিদ্বন্দ্বি প্রার্থী যারা রয়েছেন তাদের কে জনগনের কাছে পরিচিত নয়। সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনে ডা. রুহুল হকের সাথে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির উদীয়মান নেতা এড. স. ম. আলিফ হোসেন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জাসদের রুবেল হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) প্যলিট ব্যুরোর সদস্য শেখ তরিকুল ইসলাম লড়ছেন চাকা প্রতীক নিয়ে, এনপিপির প্রার্থী মো. আব্দুল হামিদ আম প্রতীক এবং জাকের পার্টির মঞ্জুর হোসেন গোলাপ ফুল প্রতীক।২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৭০৯ ভোট পেয়ে ডা: রুহুল হক প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থী ।জামায়াতের রিয়াছাত আলী পেয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার ৮০২ ভোট। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ডা. রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ডা. রুহুল হক ৩ লাখ ৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি-জামায়াত জোট মনোনীত বিএনপি প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছিলেন ২৪ হাজার ৬৭১ ভোট। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শৈল্যচিকিৎসক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) গ্রাম গঞ্জের অলিতে গলিতে নির্বাচনী প্রচারণা, সভার মাধ্যমে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন ও ভোটার উপস্থিতি করার জন্য দলীয় নেতা কর্মীদের উৎসাহিত করছেন ও আওয়ামীলীগের উন্নয়নের বিষয়টি জনগণের মাঝে তুলে ধরে বক্তব্য রাখছেন। ভোটের দিন ভোট কেন্দ্রে ভেটারদের উপস্থিতি বাড়ানোর জন্য নেতা কর্মীদের নির্দেশ দিয়ে যাচ্ছেন। এ ছাড়া অন্যান্য প্রার্থীরা নির্বাচনের মাঠে নামলেও প্রচার প্রচারণা খুব একটা বেশীচোখে পড়ার মত নয়। সে দিক থেকে এ আসনের আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মী ও ভোটাররা মনে করছেন তাদের নৌকা মার্কার প্রার্থীর বিজয় নিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ভোটাররা মনে করছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিয়ে সন্দিহান প্রকাশ করছেন। আওয়ামিলীগ নেতা কর্মী ও ভোটাররা মনে করছেন শতকরা ৬০/৭০ ভাগ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে ধারণা করছেন। এ ব্যপারে আওয়ামীলীগের কর্মী জহিরুল ইসলামের সাথে আলাপ হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, জনগণ আওযামীলীগকে ভোট দিবে এলাকার উন্নয়ন ওপর নির্ভর করে। তিনি আরো বলেন, আশাশুনি নির্বাচনী এলাকার জনগণকে সেবা দিয়ে, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্টানসহ অনেক উন্নয়ন করেছে। আশাশুনি আওয়ামীলীগের যুগ্ম সাধরণ সম্পাদক অধ্যাপক মহাবুবুল হক ডাবলুর সাথে আলাপ হলে তিনি বলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শৈল্যচিকিৎসক। অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। নবম ও দশম, একাদশ সংসদ নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তিনি দেশের জন্য এমডিজি পুরস্কারসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার বয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো সক্রিয় করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও নলতা ম্যাটস ও নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এছাড়াও সড়ক, বিদ্যুতায়ন ও অবকাঠামোগত অনেক উন্নয়ন দৃশ্যমান। ফলে সাতক্ষীরা তিন আসনের অধিকাংশ ভোটাররা মনে করেন এখানে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফম রুহুল হকের বিজয় শুধু সময়ের ব্যাপার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পেলেন না মোক্তার

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting