সাতক্ষীরা সুন্দরবনে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

জিয়াউর রহমান: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছেন কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের ট্যাকের খাল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ফাঁদ উদ্ধার করে। এসময় বন বিভাগর উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীর দল মালামাল ফেলে সুন্দরবনে সটকে পড়ে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, এঘটনায় বন আইনে মামলা হয়েছে।

spot_img

More from this stream

Recomended