
মাসুদ রানা: সাতক্ষীরা সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ আসিফ পাঠাগার’-এ নতুন বই সংযোজন ও বই সমৃদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে কলেজ লাইব্রেরিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সাতক্ষীরা সরকারি কলেজ থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
২০২৪ সালের ১৮ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ- এ ইংরেজি ভাষা ও সাহিত্য অধ্যায়নরত সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসান। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে গত বছর সাতক্ষীরা সরকারি কলেজে প্রতিষ্ঠিত হয় ‘শহীদ আসিফ পাঠাগার’।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই সমৃদ্ধকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো: নুরুন্নবী।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “শহীদ আসিফ হাসান আমাদের প্রেরণার আলোকবর্তিকা। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তাঁর রক্তে ভেজা পথ ধরে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই চেতনাকে বুকে ধারণ করেই আজকের তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে। কেবল ক্ষণিকের আবেগে নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও সঠিক ইতিহাস চর্চার মাধ্যমেই আমাদের এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। ‘শহীদ আসিফ পাঠাগার’ সেই প্রজ্ঞাবান ও আদর্শিক প্রজন্ম গড়ার সূতিকাগার হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করবে এবং শহীদ আসিফের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করবে।”
বই বই সমৃদ্ধি কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ ,অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান ,তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা , এইচআরডি সম্পাদক মোঃ মাসুদুজ্জামান ও কলেজ সেক্রেটারি মোঃ আবু হাসান।

