দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৪
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা শহরে জন-মানব শূন্য, জরুরী প্রয়োজনে ছাড়া সবাই গৃহবন্দী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২০
মার্চ ২৮, ২০২০ ০ কমেন্ট 346 ভিউস

এস এম পলাশ : সাতক্ষীরা শহরে করোনা ভাইরাসের সরকারী নিষেধাজ্ঞা থাকায় রাস্তা-ঘাট জনমানব শূন্য হয়ে পড়েছে। মানুষের জরুরী প্রয়োজন ছাড়া কেহ বাহির হচ্ছে না । কিছুক্ষণ পর পর পুুলিশ ও সেনাবাহিনীর টহল দিচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রামমান আদালত চলমান রয়েছে। শহরে করোনা ভাইরাসের প্রতিরোধে জনগকে সতেচন করার জন্য মাইকিং করা হচ্ছে। সাতক্ষীরা শহরে লাবণীমোড় এলাকা জরুরী প্রয়োজনে ঔষধের দোকান খোলা আছে কিন্তু কাষ্টমার সীমিত। ঔষধ ব্যাবসায়ী কবির ফামের্সী মালিক মোঃ কবির হোসেন জানান , সারাদিন বেচাকেনা খুব কম আমার দোকানের সামনে ফিতা দিয়ে এরিয়া করে রেখেছি কাষ্টমার ভিতরে যাতে না এসে ওইখানে থেকে বললে আমি ডেলিভারি দিচ্ছি। সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৩৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৯০০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে ভর্তি শ্যামনগরের দাতনিখালী গ্রামের এস.এম সুলতান মাহমুদ সুজন নামের যুবকের শরীরে কোন করোনা ভাইরাসের সংক্রমন না পাওয়ায় আইইডিসিআরের বরাত দিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত জানান, তাকে বুধবার বিকালে ছাড়পত্র দেয়া হয়েছে। শহরে নিত্যপণ্য দোকান যেমন গ্যাস সিলিণ্ডার দোকান, ফ্লেক্সিলোডের দোকান, ঔষধের দোকান জেলা প্রশাসনের নির্দেশে খোলা আছে। শহরের বাজারমোড়ে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা সাতনদীকে জানান , বাসায় কোন বাজার নেই তাই বাজার করতে এসেছি। পলাপোলে বাসিন্দা বিন্দাবন জানান , নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে এসেছি । এদিকে শহরের বড় বাজার যেয়ে দেখা যায় একই অবস্থা জনমানব শূন্য কথা হয় খুলনা রোড মোড় এলাকার বাসিন্দা মোঃ রুহুল কুদ্দুসের সাথে তিনি বলেন, বাড়িতে বাজার, মাছ ফুরিয়ে গেছে তাই কিনতে এসেছি। শহরে সঙ্গীতা মোড়ে অবস্থিত জিন্নাত ফামের্সীতে ঔষধ কিনতে এসেছে বাঁকালের বাসিন্দা পরিতোষ দাস তিনি বলেন , আমার স্ত্রীর খুব বুক ব্যাথা করছে তাই ঔষধ কিনতে এসেছি। শহরের বড় বাজারে অবস্থিত মাহফুজ সাকিব নামে এক কাষ্টমার বলেন , আমি কোন দোকান খুলা না পেয়ে এখানে চা কিনতে এসেছি। এদিকে ভ্যারাইটিস ষ্টোরের মালিক মাহফুজুর রহমান জানান , সারাদিন কোন বেচা-কেনা নেই লোক-জন বাহির হচ্ছে না । এদিকে, সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, বিদেশ ফেরতদের ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগ। বিদেশ ফেরতদের বাড়িতে,বাড়িতে টানানো হচ্ছে লাল পতাকাসহ তাদের হাতে মারা হচ্ছে সনাক্তকরন সিল। এছাড়া বন্ধ ঘোষনা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গরু হাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। এছাড়া করোনা সংক্রমন প্রতিরোধে জেলার সকল নাগরিককে আগামী ১৪ দিন বাড়ির বাহির না যাওয়ার জন্য আহবান জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গিয়ে আগে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারলেও লক ডাউনের কারনে ভারতীয়রা তারা তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনে হয় পাগল হয়ে যাব, মানুষ এত অসহায়
পরবর্তী পোস্ট
মাছখোলা সড়কের পাশে পোল্ট্রি ফার্ম, পরিবেশ দূষণে সবাই অতিষ্ঠ

রিলেটেড পোস্ট

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting