দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৪
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

কর্তৃক Satnadee Satkhira জুন ২০, ২০২৬
জুন ২০, ২০২৬ ০ কমেন্ট 11 ভিউস

‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০২৩ সালে যাত্রা শুরু করেছিল পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’। ‘প্রকৃতি ও মানবতার তরে আমরা’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এবার তাদের নতুন পরিচালনা পর্ষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

‎নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ফয়জুর রহমান মিশুক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাগর বিশ্বাস রোহান মনোনীত হয়েছেন।

‎নতুন কমিটির সম্পাদকীয় পদে আরও যাঁরা দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাহফুজ, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবু রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ আলভী রাজন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এনামুল হাসান, দক্ষতা ও জনশক্তি সম্পাদক আহমেদ ইমন এবং স্বাস্থ্য সম্পাদক মহিবুল্লাহ হাসান রাজ।

‎এ ছাড়া পরিবেশ ও সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক বিবেচনা করে নারী ও শিশুবিষয়ক সম্পাদক পদে নাজমিন নাহার আশা, কৃষি ও সামাজিক বনায়ন সম্পাদক মোহাম্মদ মামুন, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক আলোকচিত্র সম্পাদক সিহাব উদ্দীন, পরিবেশবান্ধব জ্বালানী সম্পাদক রিপন সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মোঃ ছাব্বির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণ মানুষের মাঝে উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং উদ্ভিদ বিজ্ঞানের সব পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রচার করাই এই সোসাইটির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি নিয়মিত ফিল্ডট্রিপ বা মাঠপর্যায়ের কর্মসূচি হাতে নেবে। এর আওতায় সমতলভূমি, জলাভূমি ও বণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে উদ্ভিদের নমুনা ও তথ্য সংগ্রহ করা হবে। মূলত বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদেই এই পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

‎সাতক্ষীরা জেলার প্রান্তিক পর্যায়ের পরিবেশগত তথ্য ও সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় সাধনে সাতটি উপজেলার জন্য ‘পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক’ হিসেবে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন— সোহাগ হোসেন (সাতক্ষীরা সদর উপজেলা), আবু হুরায়রা (তালা উপজেলা), সুজন ইসলাম (কলারোয়া উপজেলা), মেহেদী হাসান (আশাশুনি উপজেলা), মোঃ আব্দুল্লাহ আলমামুন (দেবহাটা উপজেলা), আকাশ ইসলাম (কালীগঞ্জ উপজেলা) এবং মোঃ জহিরুল ইসলাম (শ্যামনগর উপজেলা)।

‎কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেবা তাসনিয়া, কাজী ফেরদাউস আহমেদ, আবদুল্লাহ আল মাহমুদ, শাহরিয়ার আল প্রিন্স এবং রিফাত রায়হান সাকিব।

‎‎নবগঠিত কমিটির সভাপতি তারিক ইসলাম বলেন, “কেবল মাত্র বৃক্ষরোপণ নয়, আমাদের মূল লক্ষ্য বৈজ্ঞানিক ও প্রায়োগিক উপায়ে দেশের উদ্ভিদ ও জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সমতল থেকে উপকূলীয় অঞ্চলের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষায় এই কমিটি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’
পরবর্তী পোস্ট
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting