দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৭
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠুর পৃথক উঠান বৈঠক

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২১
জানুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 374 ভিউস

আইয়ুব হোসেন রানা/ আল মাহফুজ: আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সমর্থনে পৃথক ৩ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে প্রথম, রাজার বাগান পূর্বপাড়ায় দ্বিতীয় এবং বাঁকালে সর্বশেষ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানে উপস্থিত বিপুল সংখ্যক নারী ভোটার তাদের এলাকার রাস্তা ঘাটের সমস্যা, জলাবদ্ধতা, মসজিদ, মন্দিরের সমস্যা তুলে ধরেন। এসময় নাছিম ফারুক খান মিঠু বলেন, পৌরসভা নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে মানুষ দলীয় বিবেচনায় ভোট দেন না। বিগত দুটি পৌর নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন বিগত নির্বাচনে আওয়ামী লীগ সরকারে ছিলো অথচ জয়ী হলো বিএনপির প্রার্থী, আবার এর আগের নির্বাচনে । ভোটাররা মনে করেন যে প্রার্থীকে ভোট দিলে তাদের উপকার হবে, এলাকার উন্নয়ন হবে তারা সেই প্রার্থীকেই ভোট দেন। তিনি বৈঠকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, গত নির্বাচনে আমি জয়ী হতে না পারলেও আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমি নিজস্ব অর্থায়নে পৌর এলাকায় দুটি মন্দির তৈরি করে দিয়েছি। পৌর এলাকার বিভিন্ন মসজিদে সামর্থ অনুযায়ী সহযোগিতা দিয়েছি। এসময় রাজার বাগান পূর্বপাড়া মন্দিরটির জরাজীর্ণ অবস্থার কথা উপস্থিত ভোটাররা নাছিম ফারুক খান মিঠুর নজরে এনে তিনি নির্বাচিত হতে পারলে মন্দিরটির উন্নয়নের দাবি জানান। জবাবে তিনি নির্বাচনের আগেই মন্দির সংস্কারের ঘোষণা দিয়ে বলেন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার জন্য নির্বাচনে জয়ী হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে না। এটা নৈতিক দায়িত্ব মনে করলে যে কোন সময় যে কেউ চাইলে করতে পারে। তিনি আগামি নির্বাচনে জয়ী হতে পারলে প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন সহ পৌরসভার সার্বিক উন্নয়নে পৌরবাসীর চাওয়াকে গুরুত্ব দিয়ে সকলের সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভাকে সত্যিকার অর্থে নাগরিক সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পৌরবাসীর দোয়া ও সমর্থন কমনা করেন। এসময় আবু মুছা, ফারুক হোসেন, আব্দুল্লাহ, শুভংকর সহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও এলাকার গন্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আবদুস সালাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিক ইয়ারবের মায়ের মৃত্যুতে সাতনদী পরিবারের শোক
পরবর্তী পোস্ট
ওসি মামুন খানের ছোট ভাইয়ের জানাযা শেষে দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting