দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৫
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ;বিভিন্ন জায়গায় দুর্ঘটনা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২১
ফেব্রুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 377 ভিউস

ওমর ফারুক মুকুল: সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে আলিপুর কুলিয়া,পারুলিয়া, সখিপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় হালকা বর্ষার কারনে মহাসড়কের রাস্তা কাদায় ভরপুর হয়ে গেছে। মেইন রোডের আশেপাশে ইটের ভাটা গুলোতে মাটি বহনের কারনে রাস্তায় মাটি পড়ায় সাতক্ষীরা-কালিগঞ্জগামী মেইন সড়কের  পাঁকা রাস্তাটি এখন কাদার রাস্তায় পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে। হালকা বৃষ্টিতে পাকা রাস্তার উপর কাদার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। রাস্তা দিয়ে ভ্যান-সাইকেল তো দূরের কথা পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। ইটভাটার অবৈধ ট্রাক্টর-ডাম্পার, ট্রলি পাকা রাস্তা দিয়ে নিয়মিত মাটি উঠানোয় এই কাদার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। এ নিয়ে জনগণের মাঝে চরম অসন্তোষ দেখা দিলেও প্রশাসনের নিরবতায় জনগনের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রৌদ্র হলে ধুলা বালি অন্যদিকে বর্ষা হলেই কাদা। সাধারন মানুষেরা পড়েছে বিপাকে। বছরের পর বছর ধরে কতিপয় মাটি ব্যবসায়ীরা পাকা রাস্তাগুলো মাটি ফেলে কাচায় পরিণত করে রাখলেও তাদের কেশ স্পর্শ করার মতো কেও নেই বা তাদের প্রতি আইন প্রয়োগ হয় না। ব্যবসায়ীরা আবার বেপারোয়া হয়ে হয়েছে। রবিবার(৭ফেব্রুয়ারী) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় হালকা বর্ষায় কাদার কারণে কুলিয়ার বিভিন্ন জায়গায় যানবহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। প্রায় ৩০টির মত মোটরসাইকেল কাঁদায় পড়ে গেছে। মনে হচ্ছিলো ঝড়ের আম পড়ছে। কিন্তু কি আর করার সবাই নিরব। সাধারন মানুষ বলে কিছু করার নাই কারণ প্রভাবশালী ব্যক্তিরা তাদের সাধ্য পূরণের জন্য হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইটভাটার ট্রাক্টরে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বহন করা মাটি সড়কে পড়ে। বেশ কিছুদিন ধরে ধুলায় টিকে থাকা দায় হয়ে পড়েছিল। এখন বৃষ্টি হওয়াতে পাকা রাস্তাটি কাদাময় হয়ে পড়েছে। চলাচলসহ নিত্য প্রয়োজনীয় কাজে বেড়েছে দুর্ভোগ। এ রাস্তায় চলাচল করা মটরসাইকেল আরহি মেহেদী হাসান বলেন, ইটভাটার কাজে নিয়োজিত মাটিবাহী যানবাহন থেকে রাস্তায় পড়ে যাওয়া মাটি রোদের সময় রাস্তায় শুকনোয় ধুলা আর বর্ষায় কাদাময় হয়ে থাকে দেখে বুঝার উপায় থাকে না এটা পাকা রাস্তা। এতে বছরজুড়েই এই সড়কে চলাচল করতে পোহাতে হয় দুর্ভোগ। গত বছর এমন ঘটনা ঘটেছে তবুও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি কেন? এরা প্রশাসনকে এরা প্রশাসনকে ম্যানেজ করে রাখে এমটি ধারনা সাধারন মানুষের। তাছাড়া ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার ফলে রাস্তাাটির এমন বেহাল দশা হয়েছে। অবৈধ ডাম্পার গাড়ীতে মাটি বহনের ফলে রাস্তার উপর মাটি পড়ে রাস্তাটি নেল কাঁদায় পরিণত হয়েছে ঢব ঢব করে পড়ছে মটরসাইকেল আরোহীরা। ধুলাবালি ও কাঁদায় জনদূর্ভোগে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন মানুষ। মহাসড়কটির বেহাল দশার কারনে দক্ষিনাঞ্চল শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রোগীদের জেলার সদর হাসপাতাল, মেডিকেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে নিতেও অনেকটা সময়ক্ষেপন ও বেগ পেতে হয় এ্যম্বুলেন্স ও রোগীর স্বজনদের। তবে জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে যদি এখনই কোন ব্যবস্থা গ্রহন করা না যায় তাহলে কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিশেষ করে আগামী বর্ষা মৌসুম তো আছেই। এজন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে। না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। উক্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালুর প্রতীকের নির্বাচনী পদযাত্রা
পরবর্তী পোস্ট
সৌন্দর্যের লীলাভূমি রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting