দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৩৯
সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা
কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা আমার জন্মভ‚মি না হলেও আমার সবচেয়ে প্রিয় জায়গা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 592 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সাতক্ষীরা আমার জন্মভ‚মি না হলেও আমার সবচেয়ে প্রিয় জায়গা। ১৯৭৫-১৯৭৬ সালে আমি এ কলেজের ছাত্র ছিলাম। শিক্ষকরা যেভাবে আমাকে পড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এখানে যারা সরকারি কলেজের শিক্ষক আছেন তারা সকলেই আমার শিক্ষক। আমাকে বিচারপতি না ভেবে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ভাবলে খুশী হবো। সাতক্ষীরায় তখন অপরাধ হতো না বললেই চলে। কিন্তু চিংড়ি চাষের ফলে মানুষের হাতে পয়সা এসেছে। বেড়েছে সহিংসতাও। শিক্ষকতার চেয়ে মহান পেশা খুব কমই আছে উল্লেখ করে তিনি বলেন, সততা ও দেশপ্রেম মনে প্রাণে ধারণ করতে হবে। শত বছরেরও বেশি সময়ের পরাধীনতার গøানি মুছে ফেলে তিন লাখ শহীদের আত্মদানের বিনিময়ে আমরা ম্বাধীনতা বাংলাদেশ পেয়েছি। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে আরো গতিশীল হতে হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরুমে সরকারি কলেজ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল হাদীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই কলেজের সাবেক রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে তাকে মানপত্র প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল হাদী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক কাজী আসাদুল ইসলাম।
সংবর্ধনা শেষে স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর তিনি ১৯৭২ সালের ৩ জুলাই খুলনা কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাগানো নারিকেলের চারার পাকা নারিকেল থেকে উৎপাদিত চারা লাগান কলেজ মাঠে।। কলেজ পরিদর্শণকালে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজী, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের রেজিষ্টার মুন্সি মোঃ মশিউর রহমান, সহপাঠী কুমিরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ দাস, অ্যাড. গোবিন্দ বল্লভ, অ্যাড, আলী আহম্মেদ প্রমুখ।
সরকারি কলেজে আসার আগে প্রধান বিচারপতি তার শিক্ষক সরকারি কলেজের সাবেক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ এর বাসায় যান ও তাকে নিয়েই কলেজে যান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিচার বিভাগকে গতিশীল করতে হবে- প্রধান বিচারপতি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌঁছেই নিজ শিক্ষকের বাড়িতে গেলেন প্রধান বিচারপতি

রিলেটেড পোস্ট

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা

সেপ্টেম্বর ৭, ২০২৬

 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৬

দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting