দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় স্বাস্থ্য খাতের ১৬ কোটি টাকা লোপাট : ঠিকাদার জহিরউদ্দীনের জামিন না’মঞ্জুর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০১৯
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 307 ভিউস

প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা সদর হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাটের ঘটনায় দুদকের মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেরউদ্দিন সরকারসহ খুলনা কারাগারে আটক চারজনের জামিন আবেদন না’মঞ্জুর করেছেন আদালত।
সোমবার খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতে আসামীদের জামিন শুনানী শেষে বিচারক শহীদুল ইসলাম জামিন না’মঞ্জুর করেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর একই আদালতে তাদের জামিন আবেদন না’মজ্ঞুর করে বিচারক আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ওই মামলার প্রধান আসামী সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানের জামিন আবেদন বাতিল করে তাকেও কারাগারে পাঠায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। বর্তমানে তিনি সাতক্ষীরার কারাগারে অন্তরীন রয়েছেন।
এ মামলায় ঠিকাদার জাহের উদ্দিন সরকার, তার বাবা হাজী আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক খুলনার কারাগারে আটক রয়েছেন। সোমবার জামিন শুনানীর দিনে দ্বিতীয় বারের মত তাদের জামিন না’মজ্ঞুর করে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, খুলনার কারাগারে আটক থাকা ঠিকাদার জহিরউদ্দীনসহ চারজনের জামিন না’মজ্ঞুর হয়েছে। একই সঙ্গে মামলার নথিপত্র সাতক্ষীরা জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আসামীরা পরস্পর যোগসাজসে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় না করে ২০১৭-১৮ অর্থবছরে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করেছেন। এ ঘটনায় গত ৯ জুলাই দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করে দুদক। মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেরউদ্দিন সরকারসহ ৯ জনকে আসামী করা হয়েছে।
অপরদিকে, দুদকের সাতক্ষীরার পিপি অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু বলেন, আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলার ধার্য দিন রয়েছে। কারা অন্তরীণ থাকা সাতক্ষীরা সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানের আইনজীবীরা মামলার সার্টিফায়েড কপি সংগ্রহ করেছেন। তার জামিন আবেদন করা হলে আমরা তার বিরোধিতা করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সিগঞ্জ ইউনিয়নে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের বীজ রোপন কর্মসূচী
পরবর্তী পোস্ট
কুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিট: আহত-১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting