দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

সাতক্ষীরায় মাছের ঘের রক্ষা ও নিরাপত্তার দাবিতে লিজ গ্রহীতার সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৩, ২০২১
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ০ কমেন্ট 372 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অবৈধভাবে ঘের দখলের চেষ্টার ঘটনায় থানায় মামলা করায় আসামিরা বাদিকে মারপিট, খুন জখম সহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত নকুল চন্দ্র সাহার ছেলে ঘের লিজ গ্রহনকারী লক্ষীপদ সাহা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জের কামদেবপুর মৌজাস্থ ৩১ নম্বর জে,এল এর ৩৪৫,৩৪৬ ও ৩৪৭ নং খতিয়ানের ৬২৮ দাগসহ মোট ১০টি দাগে ৯.৩২ একর জমি ক্রয়সূত্রে মালিক ভাড়াশিমলা গ্রামের মৃত. শেখ মতলেব আলীর ছেলে শেখ রমজান আলী। আমি রমজান আলীর কাছ থেকে উক্ত জমি ২০২৪ সাল পর্যন্ত ইজারা নিয়ে চিংড়ি ঘের পরিচালনা করে আসছি। কিন্তু ভাড়াশিমলা গ্রামের মৃত শেখ আব্দুল করিমের ছেলে শেখ মুনজুরুল ইসলাম বিভিন্নভাবে আমার ওই ঘের অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায় গত ১৩ জানুয়ারি রাতে মুনজুরুলের নেতৃত্বে তার ছেলে ওয়াসিম পাপ্পু, মৃত. মোজাম্মেল হকের ছেলে জাকির হোসেনসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার মাছের ঘেরে হামলা চালিয়ে জোরপূর্বক দখল করে নেয়। এসময় তারা মাছ লুট ও ঘেরের বাসায় আগুন দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় আমি নিজে বাদী হয়ে চারজনের নামে থানায় একটি মামলা দায়ের করি। ঘের মালিক লক্ষীপদ সাহা আরো বলেন, বিষয়টি নিয়ে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে কালিগঞ্জ থানায় একটি শালিসী বৈঠক বসে। সেখানে বিচারের সিদ্ধান্ত অনুযায়ি জমির মালিক শেখ রমজান আলীকে তার জমির দখল বুঝিয়ে দিলে আমি আমরা ঘের ফেরত পাই। কিন্তু বেলা আড়াইটার দিকে উক্ত শেখ মুনজুরুল ইসলাম, তার ছেলে ওয়াসিম পাপ্পু ও জাকির হোসেন, মৃত বকস গাজীর ছেলে মোঃ আব্দুস সাত্তার সহ ৪/৫ জন লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘেরে ফের হামলা চালায়। এসময় তারা জমির মালিক শেখ রমজান আলীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় তারা রমজান আলী ও তার স্ত্রী নাজমুন নাহার ও মেয়ে তামান্নাকে মারপিট করে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে মুনজুরুল গংরা পালিয়ে যায়। এঘটনায় শেখ রমজান আলী বাদি হয়ে থানায় উল্লেখিত চারজনের নামে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আসামি সাত্তারকে গ্রেপ্তার করে। পুলিশের তড়িৎ ভূমিকায় আমরা ফের আমাদের ঘেরের দখল বুঝে পাই।

তিনি অভিযোগ করে বলেন, মুনজুরুল গংদের নামে থানায় মামলা হওয়ায় তারা আবারও প্রকাশ্যে আমার ঘের দখলের হুমকি দিচ্ছে। মুনজুরুল ও তার ছেলে পাপ্পুসহ অন্যরা আমাকে মারপিট ও খুন জখমের পাশাপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি ধামকি দিচ্ছে। মুনজুরুল প্রকাশ্যে বলছে তুই দেশ ছেড়ে ভারতে চলে যা, নইলে তোর লাশ কেউ খুঁেজ পাবে না। ফলে তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তিনি ভূমিদস্যু মুনজুরুলের কবল থেকে ঘের রক্ষাসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও মিথ্যে হয়রানি থেকে পরিত্রানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে মায়ের বকুনিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী পোস্ট
মণিরামপুরে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting