সাতক্ষীরায় প্রতিবন্ধী ভাই-বোনকে নির্যাতনকারী গ্রেফতার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:

গত ১৩ আগস্ট বেলা সাড়ে ১১ টারদিকে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালের সাকিনস্থ ন্যাশনাল হার্ডওয়ার এর সামনে প্রতিবন্ধী দুই ভাই-বোনকে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও চিত্রটি সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর দৃষ্টিগোচর হয়। তিনি সাথে সাথে নির্যাতনকারীদের গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের নির্যাতনকারী মূল আসামি মোঃ কামাল হোসেন নিকারী এবং নির্দেশদাতা ও প্ররোচনাকারী আজিজ নিকারী কে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে প্রতিবন্ধী দুই ভাই-বোনের মামা এজাহার দাখিল করলে সাতক্ষীরা থানার ৪৫ নং মামালা রুজু হয়। আসামি দু’জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

https://www.facebook.com/109321047143905/videos/631918654149454

 

Recomended