দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৫
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদপাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় কৃষকের সবজি কিনলো সেনাবাহিনী

কর্তৃক kobirubel.satnadee মে ৫, ২০২০
মে ৫, ২০২০ ০ কমেন্ট 475 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় সবজির আবাদ ভালো হয়েছে। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাতক্ষীরার সবজি চাষীরা। তবে সেনাপ্রধানের নির্দেশে কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় করছেন সেনা সদস্যরা। মঙ্গলবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকায় কৃষকদের নিকট থেকে পাঁচ মন সবজি ক্রয় করেন সেনা সদস্যরা।

যশোর সেনানিবাসের সৈনিকদের খাদ্য তালিকার জন্য এ সবজি ক্রয় করা হয়। নায্যমূল্যে মাঠ থেকে সবজি বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। সেনাবাহিনীর ক্রয়কৃত সবজির তালিকায় রয়েছে, লাউ, বরবটি, শসা, পটল ও বেগুন।

সেনা সদস্যদের কাছে সবজি বিক্রি করে পাচপাড়া গ্রামের কৃষক ছবেদ আলী জানান, করোনার কারণে আমরা সবজি বাজারে বিক্রি করতে পারছি না। বাজারে লোকসমাগম কম। বাইরের বাজারেও নেওয়া সম্ভব হচ্ছে না। সেনাসদস্যরা মাঠে এসে নায্য দামে সবজি ক্রয় করাতে আমাদের একদিকে যেমন পরিবহন খরচও বেঁচে গেল অন্যদিকে আমরা প্রান্তিক কৃষকরাও মনে সাহস পেলাম। আমাদের ফসল মাঠে নষ্ট হয়ে যাবে না।

যশোর সেনা নিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সেনাপ্রধান স্যারের নির্দেশনায় প্রকৃত কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় করা হচ্ছে। এতে কৃষকরা একদিকে যেমন ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন অন্যদিকে সৈনিকদেরও সবজির চাহিদা পূরণ হবে। যশোরের সেনা সদস্যদের প্রচুর পরিমাণ সবজির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় সেই চাহিদা পূরণ করা হচ্ছে।

তিনি বলেন, নগরঘাটা এলাকায় দ্বিতীয় বারের মত সবজি ক্রয় করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা থেকে আগামী এক মাস এভাবে সবজি ক্রয় করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কৃষকরা যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন মূলত সেজন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খানপুরের হাসা ও মইদুল বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
তালায় নিহত বিপ্লব কবিরের মাকে ঈদ উপহার দিল বিএনপি নের্তৃবৃন্দ

রিলেটেড পোস্ট

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting