দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৭
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ভোমরায় নব গঠিত ৫ সদস্যের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩, ২০২১
ডিসেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 294 ভিউস

নিজস্ব প্রৃতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নবগঠিত৫ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভোমরাস্থ এ্যাসোসিয়েশনের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন নেতৃবৃন্দ। রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনার বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত এক আদেশে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক করে এডহক কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সহ-সভাপতিরাম কৃষ্ণ চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান ও সদস্য মো. মিজানুর রহমান ।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কাজী আকতার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জি এম ফাত্তাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদকসাহাদাৎ হোসেন প্রমুখ।

অপরদিকে কোন সিদ্ধান্ত ছাড়াই বিল অব এন্ট্রি প্রতি এসোসিয়েশনের চাঁদা দুইশত টাকা থেকে বাড়িয়ে হটাৎ চারশত টাকা করা হয়েছে। এসব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এদিকে এডহক কমিটি গঠন সংক্রান্ত গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে বিভাগীয় শ্রম পরিচালকের আদেশে বলা হয়েছে, গত ৯ অক্টোবর ২০২১ তারিখে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী শ্রম দপ্তরের তত্ত্বাবধানে দ্রুত ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়া আবশ্যক।
আদেশে আরো বলা হয়েছে, ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের গত ৪ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণসভা সম্পর্কে বিভাগীয় শ্রম দপ্তরের দুইজনকর্মকর্তা প্রতিবেদন দাখিলকরেছেন। উক্ত প্রতিবেদন সহতে জানাযায়, ট্রেড ইউনিয়নের ২০১৯ ও ২০২০ সালের আয় ব্যয়ের উপস্থাপিত হিসাব বিবরণী সভায় অনুমোদিত হয়নি।
সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচন কমিশন গঠনকরা হয়নি। সভায় পরবর্তি তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করার উক্ত প্রক্রিয়া ট্রেড ইউনিয়নের বিদ্যমান রেজিস্ট্রিকৃত গঠনতন্ত্রের পরিপন্থী।
আদেশে আরো বলা হয়েছে, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু উল্লিখিত সময় অতিবাহিত হলেও ইউনিয়ন কর্তৃক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান করা হয়নি এবং নির্বাচন অনুষ্ঠানের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি মর্মে নথিদৃষ্টে প্রতীয়মান হয়।
বিভাগীয়শ্রম পরিচালকের আদেশে আরো বলাহয়, মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক রীট পিটিশন নম্বর ৯৭৯৯/২০২১ এর আদেশে পরিচালক ও রেজিস্টার ইউনিয়ন, খুলনা কেনির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা মোতাবেক একটিপত্র নিষ্পত্তি করা হয়েছে।
বিভাগীয় শ্রম দপ্তর খুলনার আদেশে আগামী ৪৫ দিনেরমধ্যে নবগঠিত এডহক কমিটিকে নির্বাচন সংক্রান্ত সাধারণসভা আহবানসহ নির্বাচনী সকল কার্যক্রম পরিচালক রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের তত্বাবধায়নে অনুষ্ঠিত হওয়া আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী দূর্নিতীর শিখরে
পরবর্তী পোস্ট
বিল অব এন্ট্রি ফি চারশত টাকা থেকে কমিয়ে দুইশত টাকা নির্ধারণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত

মে ৬, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...

মে ৫, ২০২৬

খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা

মে ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting