দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৫
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...
শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও...
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা...
কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৪, ২০২৩
নভেম্বর ১৪, ২০২৩ ০ কমেন্ট 460 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৩২১ কোটি টাকা ব্যয় সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পসহ সাতক্ষীরায় ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জগলুল হায়দার এমপি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অশোক কুমার পাল, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার তালা উপজেলাধীন কপোতাক্ষ নদের ওপর ৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ ব্রিজ ও ২০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ৩টি প্রকল্প বাস্তবায়িত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। সেগুলো হলো- ১২৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, ৮৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ম সংশোধিত প্রকল্পের আওতায় জেলায় ৫টি নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন ও ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ। ২৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা কমিউনিটি ক্লিনিকের প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
অপরদিকে, দুটি প্রকল্প বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদপ্তর। সেগুলো হলো- ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ।
আর বাকি ১টি প্রকল্প বাস্তবায়িত করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তারা ৬৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যানসারের রোগীদের জন্য ইসমাস তৈরি করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পরবর্তী পোস্ট
নতুন শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে: কেসিসি মেয়র

রিলেটেড পোস্ট

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি  ১ম...

মে ৩, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র্যালি...

মে ১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting