দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৩
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

কর্তৃক SK Ferdous এপ্রিল ১৯, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৬ ০ কমেন্ট 206 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(১৯ এপিল) বেলা ১২ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ,জেলা সিভিল সার্জন ডা.আব্দুস সালাম ,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দীন মৃধা , মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা প্রমূখ ।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সাতক্ষীরা জেলায় শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে কাজ করছে জেলার স্বাস্থ্য বিভাগ । আগামী ২০ এপ্রিল থেকে ২৬ মে পযার্ন্ত এই টিকাদান কার্যক্রম চলবে ।

প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাদানের বিষয়ে প্রচার চালাচ্ছেন। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলায় ও ইউনিয়ন মাইকিং করা হচ্ছে । এ ছাড়া স্কুল ও মসজিদ ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, জেলায় মোট ২ হাজার ৪১৭ টি কেন্দ্রে ১ লক্ষ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে । ১ম টিকা থেকে ২য় টিকার জন্য মোট ২৮ দিনের একটি বিরতি থাকবে । আগামী ২০ এপ্রিল সকালে জেলা শহরে শিবপুর কেন্দ্রে প্রথম টিকাদান কর্মসূচি শুরু হবে ।

তিনি আরো বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। অভিভাবকদের সচেতনতা ছাড়া এ কর্মসূচি সফল করা যাবে না। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ, টিকার সরবরাহ ও মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টিকার কোনো সংকট নেই এবং প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কেউ টিকা থেকে বাদ পড়লে সাথে সাথে নিকস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন তারা ।

প্রেসব্রিফিংয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি নিযুক্ত হলেন জাকির
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting