দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৪
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার উৎপাদন,

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ০ কমেন্ট 294 ভিউস

সাথী ফসল মধুর উৎপাদন ৫৩ হাজার কেজি

আহাদুর রহমান জনি :

লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সাতক্ষীরায় সরিষার উৎপাদন। আবহাওয়া অনুক‚লে থাকা, নিবিড় পর্যবেক্ষন ও যথাসময়ে বীজ ও সার প্রণোদনা দেওয়ার কারণেই এ বছর সরিষার উৎপাদন বেশি। বাড়তি উদ্যোগ হিসেবে সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার মধু খামারিদের সুযোগ করে দেয়ার কারণে দুই হাজারটন সরিষার উৎপাদন বেড়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর সরিষার উৎপাদন হয়েছে ১৩ হাজার ৮৩০টন যা বিগত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৭২৫টন বেশি। গতবছর জেলায় ১২ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিলো। এ বছর জেলা জুড়ে ১৩ হাজার ৮৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় এক হাজার ৬৯০ হেক্টর বেশি। সাতক্ষীরায় এবার বারি ১৪, বিনা ২৩, বারি ১৮, বিনা ১১ ও দেশি জাতের সরিষার চাষ হয়েছে। এর মধ্যে বারি ১৪ জাতের সরিষার সরকারি প্রণোদনার আওতায় দেওয়া হয়েছে। এই প্রণোদনা পেয়েছেন ১৪ হাজার ৩০০জন কৃষক। প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক ১ বিঘা জমির জন্য সরিষা বীজ ১কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে পেয়েছে। অন্যদিকে সাতক্ষীরা ও পাশ্ববর্তী জেলা থেকে মৌমাছির খামারিদের সরিষা ক্ষেতে পাশে খামার স্থাপনের সুযোগ দেয়ার কারণে মধু ও সরিষার উৎপাদন ঈর্ষনীয়। জেলাজুড়ে প্রায় ১০০ খামারি তাদের মৌমাছির বাক্স স্থাপনের সুযোগ পেয়েছে। একারণে সরিষা ফুলের মধু উৎপাদন হয়েছে ৫৩ হাজার ৫১০ কেজি। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রণোদনার সুষ্ঠ ও সুষম বন্টন, নিবিড় পর্যবেক্ষন ও মধু উৎপাদন কারীদের সুযোগ করে দেয়ার কারণে সাতক্ষীরায় সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবেই দেশে সরিষার আবাদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

সাতক্ষীরা সদরের রাজনগর এলাকার সরিষা চাষী মোনতাজুল ইসলাম জানান, ‘এবছর সরিষার ফলন ভাল হয়েছে। কৃষি অফিসের স্যাররা নিয়মিত খোজখবর নিয়েছে। সমস্যায় পড়লে সমাধানও করেছে। তাই ফলন বেশ ভাল।’

প্রণোদনা পাওয়া কৃষক আবুল হোসেন জানান, ‘আর্থিক সংকটে এবার মনে করেছিলাম সরিষার চাষ করতে পারবো না। কিন্তু প্রণোদনার বীজ ও সার পেয়ে সরিষার চাষ করি। ভালো ফলন পেয়েছি। আমাদের মতো কৃষকের পাশে থাকার জন্য সরকারকে এ জন্য ধন্যবাদ জানাই।’

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো: জামাল উদ্দনি জানান, ‘চলতি মৌসুমে সাতক্ষীরায় সরিষা উৎপাদন হয়েছে ১৩ হাজার ৮৩০টন যা বিগত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৭২৫টন বেশি। এবারে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকার কারণে গত বছরের চেয়ে এবার সরিষা চাষ ও উৎপাদন বেশি হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মৌমাছি খামারিদের সুযোগ করে দেয়ায় মধুর উৎপাদনও বেড়েছে। আমরা সব সময় কৃষকদের পাশেই আছি। ’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর শিক্ষক বাশারের আত্মহত্যা মামলার আসামী কর্তৃক বাদীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি
পরবর্তী পোস্ট
জনসংখ্যার বড় পার্থক্য রেখেই সীমানা

রিলেটেড পোস্ট

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting