দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৯
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জনসংখ্যার বড় পার্থক্য রেখেই সীমানা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

জাতীয় ডেস্ক:

দেশের অন্তত ৭৫টি সংসদীয় আসনে জনসংখ্যার বড় ব্যবধান রেখেই সীমানা পুনর্র্নিধারণের খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সংসদীয় আসনে সংশ্লিষ্ট জেলার গড় জনসংখ্যার চেয়ে ২৬ থেকে ৮৮ শতাংশ পার্থক্য রয়েছে। এই ৭৫টির মধ্যে ১৮ আসনে জনসংখ্যার ব্যবধান ৫১-৮৮ শতাংশ। বাকি ৫৭টি আসনে জনসংখ্যার ব্যবধান ২৬ থেকে ৫০ শতাংশের মধ্যে। এ পার্থক্যের কারণে ঢাকা জেলার গড় জনসংখ্যার চেয়ে একটি আসনে ৮৮ শতাংশ বেশি মানুষ আছে। অপরদিকে আরেকটি আসনে গড় থেকেও ৬৩.৩১ শতাংশ কম জনসংখ্যা রয়েছে। অথচ দুটি আসনের সংসদ সদস্যের মর্যাদা একই।

এ ব্যবধান রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ হলে যশোর-৩ আসনের নির্বাচিত সংসদ-সদস্য আট লাখ ২ হাজার ৯৪৪ জন মানুষের প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে একই জেলার যশোর-৬ আসনের জনপ্রতিনিধি হবেন দুই লাখ ৮০ হাজার ৯৩১ জনের।

জনসংখ্যার এতবড় ব্যবধানের কারণে আসনভিত্তিক সংসদ-সদস্য প্রার্থীর নির্বাচনি ব্যয়সহ অন্যান্য কার্যক্রমেও ভিন্নতা আসবে। জনশুমারির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ৩০০ সংসদীয় আসনের জনসংখ্যা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। জনশুমারি অনুযায়ী দেশে এখন জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার।

সংসদীয় আসনের সীমানার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনের সপ্তাহে খসড়া অনুমোদন হবে বলে আশা করছি। এরপর তা খসড়া আকারে গেজেট প্রকাশ করব।

ইসি স‚ত্র জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের ক্ষেত্রে এবারের জনশুমারির প্রাথমিক প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটি গুরুত্ব দেওয়া হলে অনেক আসনের সীমানা পরিবর্তন হবে। সেই পরিবর্তন নিয়ে বিতর্ক হতে পারে-এমন শঙ্কা রয়েছে ইসির।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নতুন গঠিত প্রশাসনিক এলাকা অন্তর্ভুক্ত করে এবার সীমানার খসড়া তৈরি করছে ইসি সচিবালয়। যদিও আইনে প্রশাসনিক সুবিধা বিবেচনা করে ভৌগোলিক অখন্ডতা রক্ষার পাশাপাশি সর্বশেষ আদমশুমারির প্রতিবেদনে উল্লিখিত জনসংখ্যার যতদ‚র সম্ভব বাস্তব বণ্টনের কথা বলা হয়েছে।

জনসংখ্যার বড় পার্থক্য রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম। তিনি যুগান্তরকে বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে আন্তর্জাতিক স্বীকৃত গাইড লাইন হচ্ছে গড় জনসংখ্যার কম বা বেশি ৫ শতাংশ পার্থক্য থাকতে পারে।

এর বেশি পার্থক্য হলে সঠিক হারে জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব নয়। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণ না হওয়ার কারণ হিসাবে তিনি বলেন, আমাদের এ সংক্রান্ত আইনটি সেকেলে। এ আইনের অধীনে কোনো বিধিমালাও নেই।

ইসির একাধিক কর্মকর্তা জানান, ড. শামসুল হুদার কমিশন গড় জনসংখ্যার কম-বেশি সর্বোচ্চ ২৫ শতাংশকে মানদন্ড ধরেছিল। ওই মান ধরে ২০০১ সালের আদমশুমারি প্রতিবেদনের তথ্য নিয়ে ২০০৮ সালে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে। তখন দেশের মোট জনসংখ্যাকে ৩০০ আসন সংখ্যা দিয়ে ভাগ করে একটি জেলায় কতটি আসন হবে-তা নির্ধারণ করা হয়।

এরপর ওই জেলার জনসংখ্যাকে আসন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে গড় জনসংখ্যা নির্ধারণ করা হয়েছিল। সেই গড় জনসংখ্যা, এক জেলার সংসদীয় আসন আরেক জেলায় না যাওয়া এবং ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড একাধিক সংসদীয় আসনে বিভাজন না করার নীতিমালা অনুসরণ করে। তবে বর্তমান কমিশন ২০১৮ সালের সীমানাকে ম‚ল ভিত্তি ধরে নতুন সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এতে খুব একটা পরিবর্তন আসছে না।

এসব বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে বলেন, নির্বাচনি এলাকা বিভাজন আইনে প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখন্ডতাসহ চারটি ধাপ বলা আছে। এর মধ্যে চতুর্থ বিষয়টি হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা কখনও সম্ভব নয়। এতে শহর এলাকায় আসন বেড়ে যাবে এবং চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ গ্রামাঞ্চলের আসন কমে যাবে।

জনসংখ্যার বড় পার্থক্য রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সীমানা বিভাজনের খসড়া প্রকাশ করব। সেগুলোর ওপর যেসব দাবি আপত্তি আসবে, সেগুলোর শুনানিতে আমরা সব বিষয় চুলচেরা বিশ্লেষণ করব। এরপর চ‚ড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে। সবকিছু বিশ্লেষণের জন্য এখনো সময় রয়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, শহরের আসনগুলোতে জনসংখ্যা বেড়েছে। অপরদিকে গ্রামের আসনে জনসংখ্যা কমেছে। বর্তমানে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে ঝালকাঠি-১ আসনে। ওই আসনে জনসংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৩৪৬জন। অপরদিকে ঢাকা-১৯ (সাভার) আসনে সর্বোচ্চ জনসংখ্যা ১৯ লাখ ২ হাজার ২৯ জন রয়েছেন। গাজীপুর-১ ও ২ আসনের প্রত্যেকটিতে ১৬ লাখের বেশি জনসংখ্যা। ঢাকায় ২০টি আসনে জনসংখ্যার গড় ১০ লাখ ১০ হাজার ৯৬৯। অথচ এ জেলার ১৬টি আসনেই গড় হিসাবের চেয়ে জনসংখ্যা কম। বাকি চারটি-ঢাকা-২, ৩, ১৮ ও ১৯ আসনে গড় হার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ রয়েছেন।

আরও দেখা গেছে, ৩০০ সংসদীয় আসনের মধ্যে অন্তত ৭৫টিতে জনসংখ্যার বড় ব্যবধান রয়েছে। এর মধ্যে ১৮টি আসনে ওই জেলার গড় জনসংখ্যার চেয়ে ৫১-৮৮ শতাংশ পর্যন্ত পার্থক্য রয়েছে। আসনগুলো হচ্ছে-ঢাকা-১৯ (৮৮.১৪ শতাংশ), ময়মনসিংহ-৪ (৮৬.১৯), নারায়ণগঞ্জ-৪ (৮৬.৪৯), ব্রাহ্মণবাড়িয়া-৩ (৭৫.৫৯), যশোর-৩ (৫৬.৫৮), বরিশাল-৫ (৫৩.২৯), পিরোজপুর-১ (৫০.৩৯), ঢাকা-৪ (-৫৯.৫৯), ঢাকা-৬ (-৫৮.৬০), ঢাকা-৭ (-৫২.৯৮), ঢাকা-১০ (-৫৪.৫৩) ও ঢাকা-১২ (-৫৫.৬১)। এ তালিকায় আরও রয়েছে-গাজীপুর-১ (৫৬.২৬), গাজীপুর-২ (৫৪.৬৫), গাজীপুর-৪ (-৬৩.৯৯), গাজীপুর-৫ (-৫৭.১২), নোয়াখালী-৪ (৬৫.২১) এবং ঢাকা-৮ (-৬৩.৩১)।

এর বাইরে ৫৭টি আসনে সংশ্লিষ্ট জেলার গড় জনসংখ্যা ২৬-৫০ শতাংশ কম বা বেশি রয়েছে। আসনগুলো হচ্ছে-ঠাকুরগাঁও-১, নীলফামারী-৩, রংপুর-৩, বগুড়া-৫ ও ৭, নওগাঁ-১, ঝিনাইদহ-২, যশোর-৬, খুলনা-৩, পটুয়াখালী-১, ভোলা-৪, পিরোজপুর-৩, জামালপুর-২, ৪ ও ৫, ময়মনসিংহ-২ ও ৩, নেত্রকোনা-২ ও ৫ এবং কিশোরগঞ্জ-১। আরও রয়েছে-মুন্সীগঞ্জ-২, ঢাকা-১, ৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২০, নরসিংদী-১ ও ৩, নারায়ণগঞ্জ-২ ও ৩, সুনামগঞ্জ-২ ও ৫, সিলেট-১, ২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-১ ও ৬, কুমিল্লা-৬, ৭ ও ১০, নোয়াখালী-২, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৩, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২ ও ১৪, কুড়িগ্রাম-২ এবং কক্সবাজার-৩।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার উৎপাদন,
পরবর্তী পোস্ট
রোহিঙ্গা সঙ্কটের শেকড় মিয়ানমারেই নিহিত: ডেরেক শোলে

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting