দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২১
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সভা 

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৮, ২০২৫
ডিসেম্বর ৮, ২০২৫ ০ কমেন্ট 144 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: মানব পাচার একটি জঘন্য অপরাধ এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এই ভয়াবহ সামাজিক সমস্যাকে কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সার্ভে অফিসার মোঃ আব্দুল মজিদ। সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্প-এর অধীনে রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ সভাটি সঞ্চালনা করেন।
সভায় সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে নিয়োজিত ১৬টি এনজিও এবং সিএসও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক প্ল্যাটফর্মে সমবেত হন। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা মানব পাচার প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেটওয়ার্কটিকে আরও সক্রিয় করার উপর জোর দেন।

বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার প্রজেক্ট অফিসার নাসরিন সুলতানা, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, এবং সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস ও শাম্মি আক্তার রিতা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন মানব পাচার প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই অপরাধ নির্মূলে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, সমাজের প্রতিটি অংশকে এগিয়ে আসতে হবে।

সভায় সিদ্ধান্ত হয় যে, এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তথ্য আদান-প্রদান করবে, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করবে এবং পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতা ও আইনি সহায়তার জন্য সমন্বিত কৌশল প্রণয়ন করবে। ভবিষ্যতে নেটওয়ার্ক সভাগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

মানব পাচার রোধে সিটিএন নেটওয়ার্কের ১৬টি এনজিও’র সমঝোতা স্বাক্ষর নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ঐক্যবদ্ধ এই নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগ পাচারকারীদের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে। এই সহযোগিতা মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের এই সমন্বয় সভাটি একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাতক্ষীরা জেলায় মানব পাচার বিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্রজন্ম সংলাপ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ভারতীয় মদসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting