দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:০৫
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিপুল পরিমান ভেজাল মধু জব্দ, একজনের কারাদন্ড

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২৩
জানুয়ারি ৫, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ গ্যালন (১৫২ কেজি) ভেজাল মধু ও ভেজাল মধু তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। একইসাথে ভেজাল মধু তৈরীর কাজে জড়িত থাকার অভিযোগে শাজাহান গাজী(৪০) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত শাজাহান গাজী শ্যামনগরের হরিনগর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় এই অভিযান চালানো হয়। তবে ভেজাল মধু প্রস্তুতকারী সুন্দরবন মৌমাছি খামার নামের ওই প্রতিষ্ঠানের মালিক নূর আলম গাজী মুকুল উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। যৌথ অভিযানটির নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।
সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেসুর রহমান জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত চিনির সাথে ফিটকিরি, রং, ফ্লেভার, স্যাকারিন এবং মেয়াদোত্তীর্ণ নষ্ট মধু মিশিয়ে অরিজিনাল বলে বাজারে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুরের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এসময় ৫১টি ড্রামভর্তি নষ্ট মধু, ৫০ কেজি চিনির সিরা, ৭০০ গ্রাম ফিটকিরি, ৫০০ গ্রাম ঘনচিনি এবং প্রস্তুতকৃত ৮ গ্যালন ভেজাল মধু সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে’।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, অসাধু চক্রটিকে ধরতে আমাদের অভিযান অব্যহত থাকবে। বেশকিছু জায়গায় এখনও ভেজাল মধু তৈরী করা হচ্ছে। তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর জানান, ‘প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া সব মালামাল জব্দ করা হয়েছে। গ্রেফতার শাজাহান গাজীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে’।
দন্ডপ্রাপ্ত শাজাহান গাজী বলেন, ‘এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছি। দিনপ্রতি ৩০০ টাকা মজুরিতে নূর আলম গাজীর ওই কারখানায় ভেজাল মধু তৈরীর কাজ করতাম’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছা উপজেলা সার্ভেয়ার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting