দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় তীব্র যানযটে নাকাল শহরবাসী

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১০, ২০২৩
আগস্ট ১০, ২০২৩ ০ কমেন্ট 650 ভিউস

রুবেল হোসেন: সকাল ১১ টা। জেলা শহরের জজকোর্ট মোড়। যানবাহনের চাপে রাস্তায় তিল ধরনের ঠাই নেই। রাস্তার একপাশ থেকে অপর পাশে যাওয়ার সুযোগও বন্ধ। সরেজমিনে বৃহস্পতিবার (১০ আগস্ট) শহর ঘুরে দেখা যায়, শহরের খুলনা রোড মোড় থেকে বড়বাজার মোড় পর্যন্ত বাস, ট্রাক, লেগুনা, ইজিবাইক ও মোটরভ্যানের লম্বা লাইন। ফলে সাতক্ষীরা টু আশাশুনি এবং সাতক্ষীরা টু ফিংড়ী সড়কে শহরে প্রবেশের গাড়িসমূহ নিউমার্কেট মোড়ে বাধাপ্রাপ্ত হয়ে নিউমার্কেট থেকে সরকারি মহিলা কলেজ মোড় অপরদিকে ডে নাইট কলেজ মোড় পর্যন্ত সৃষ্টি হয় জানজট। যানজটে দাঁড়িয়ে থাকা ইজিবাইক চালক রায়হান আহমেদ বলেন, বেশ কয়েকদিন ধরেই শহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে আমাদের ট্রিপ কমে গেছে। ফলে আয়ও কমে গেছে। মোটরসাইকেল চালক শামীম বলেন, ১০ মিনিটের পথ যেতে ৩০-৪০ মিনিট সময় লাগছে। ফলে গৌন্তব্যে যেতে দেরী হওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।
খুলনা রোড মোড়ে বাসের জন্য অপেক্ষারত যাত্রী আরিফুল ইসলাম বলেন, জ্যাম (যানজট) থাকায় বাস আসতে দেরি হচ্ছে। তাই অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। কালিগঞ্জে যাওয়ার বাস পাচ্ছি না।
অনুসন্ধানে জানা যায়, সকাল টা নিরিবিলি শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনমানুষের চাপ। বানের স্রোতের মত মানুষের ঢল নামে শহরে। পৌরসভায় ৭০০ নিবন্ধিত অটো-ইজিবাইক থাকলেও বাস্তবে কয়েক হাজার অনিবন্ধিত ইজিবাইক ও মোটর ভ্যান শহরের প্রধন সড়কে দাপিয়ে বেড়ায়। মূলত অবিনন্ধিত এসব যানবাহন অপরিকল্পিতভাবে চলাচল করায় যানজট বাড়ছে বলে সচেতনমহলের দাবী।
তাছাড়া গ্রাম থেকে আসা লোকজনকে পৌর এলাকার প্রবেশমুখে সংকীর্ণ এবং ভাঙাচোরা রাস্তার কারনে দ্রুত যানবাহনগুলো চলাচল করতে পারে না। তাছাড়া অধিকাংশ রাস্তার ফুটপথ দখল করে দোকানপাট, ট্রাক, বাস, ইট বালু রাখায় যানবাহনের গতি স্লথ হয়ে যায়। শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, খুলনা রোড মোড়, লাবনীর মোড়, সঙ্গীতার মোড়, ইটাগাছা হাটবাজারের মোড় ওয়াপদার মোড় অঘোষিত ছোটবড় যানবাহনের স্ট্যান্ডে পরিণত হওয়ায় ভোগান্তি আরো বেড়ে যায়। এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানো নামানোসহ অদক্ষ চালকের কারনে বাড়ছে দুর্ঘটনা। এতে করে সাতক্ষীরা শহরে ভোগান্তী পোহাতে হচ্ছে পেশাজীবী, শ্রমজীবী, পথচারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে। সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার এই গুরুত্বপূর্ণ সড়কে এবং আশেপাশের সংযোগ সড়কগুলিতে যানজট লেগেই থাকে। সাধারণ পথচারীদের জন্য হেঁটে চলাও দায়। সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে শুরু করে শহরের নিউ মার্কেট, পাকাপোল, সংঙ্গীতা মোড়, হাটের মোড়সহ সব জায়গায় চিত্র একই। সাতক্ষীরা শহরের সাধারণ মানুষের দাবী অতিসত্তর পৌর এলাকার রাস্তাগুলি প্রশস্ত করা। এবিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শ্যামল কুমার চৌধুরি বলেন, “সড়কে অবৈধ যান চলাচল রোধে আমাদের টিম তৎপর রয়েছে। তবে সড়কগুলো যানবাহনের তুলনায় তুলনামূলক সংকীর্ণ হওয়ায় যানজট নিরসণে হিমসিম খেতে হচ্ছে।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন ও বৃক্ষ রোপন
পরবর্তী পোস্ট
তালার কলাগাছিতে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting