দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৩৪
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ সাবেক ডিআইজি শাহাদাত হোসেনের বিরুদ্ধে!

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১০, ২০২৪
ডিসেম্বর ১০, ২০২৪ ০ কমেন্ট 297 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরে জোরপূর্বক ৫৮ শতক জমি দখল করেছেন ঢাকা রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মো: শাহাদাত হোসেন। চাকুরিতে থাকাকালীন ক্ষমতার বলে তিনি এই জমি দখল করেছেন বলে অভিযোগ করেন জমির মূল মালিক দেবদাস পাল। সাবেক ডিআইজি শাহাদাত হোসেন ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের মৃত নঈমুদ্দিন কারিকরের ছেলে। জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিস সূত্রে ওই জমি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করে জানা যায়, ১৯৯৪ সালে এই জমি ডিআইজি শাহাদাত হোসেনের বড়ভাই স্থানীয় আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন প্রদীপ কাঞ্চন সাহা। এরপর প্রদীপ সাহার কাছ থেকে ওই জমি ক্রয় করেন বর্তমান মালিক দেবদাস পাল। এই সংক্রান্ত একটি কোবালা দলিলে জমির ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাক্ষর ও মূল্যসহ বিস্তারিত তথ্য রয়েছে(এসএ ৩৬৫৯ নং খতিয়ান খারিজ ৩০০১/১ নং খতিয়ানে ডিপি ১০৬০ নং খতিয়ানে, দাগ নং- ৭০৮২, মৌজা- ধূলিহর)। এছাড়া এই জমি ক্রয় ও বিক্রয়ের প্রমানাদি সহ আসল দলিলে দেবদাস পালের নাম উল্লেখ করা রয়েছে। জমির মূল মালিক দেবদাস পাল বলেন, ২০১৪ সালে আমি ধূলিহর ব্রক্ষ্মরাজপুর এলাকার প্রদীপ কাঞ্চন সাহার কাছ থেকে ৫৮ শতক বিলান জমি কিনি। সেই জমি মিউটেশন(নামপত্তন) করে গত ১০ বছর যাবত ভোগদখল করে আসছিলাম। এরপর ২০২৩ সালের শেষের দিকে ঢাকা রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মো: শাহাদাত হোসেন ক্ষমতার বলে জমিটি দখলে নেন। আমরা জমিতে চাষ করতে গেলে মারধর করে জোরপূর্বক আমাদের বের করে দেয় তার লোকজন। এরপর বিভিন্ন মাধ্যমে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। দেবদাস পাল আরও বলেন, ৫৮ শতক ওই জমির কয়েকবছরের খাজনা অগ্রিম পরিশোধ করা রয়েছে। জমির মূল দলিল ও এর স্বপক্ষের কাগজপত্র (স্ট্যাম্প, খতিয়ান, মাঠপর্চা) সবই তার কাছে রয়েছে। গত ১০ বছরেও এই জমি ভোগদখলে কেউ বাধা দেয়নি। তাহলে এখন কেন তারা বাধা দিচ্ছে ? কাগজপত্র অনুযায়ী এই জমি জোরপূর্বক দখল করার অধিকার কারো নেই। সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নে অবস্থিত ওই জমিটির দেখভাল করছিলেন মো: দ্বীন আলী নামের এক ব্যক্তি। তিনি বলেন, গত বছরের শেষদিকে ডিআইজি শাহাদাত হোসেনের লোকজন তাকে জমি থেকে মারধর করে বের করে দেন। এই জমির আসল মালিক দেবদাস পাল। কোনভাবেই ডিআইজি শাহাদাত এই জমির মালিক হতে পারেন না। এ ব্যাপারে সাবেক ডিআইজি শাহাদাত হোসেনের ০১৭১১৪৪৫৪২৬ নম্বরে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। পরে পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ায় তার বাড়িতে যাওয়া হলেও তিনি সাংবাদিকদের সামনে আসতে চাননি। বারবার অনুরোধ করার পর বাড়ির জানালা খুলে ডিআইজি বলেন, ‘ওই সম্পত্তি আমার দাদার। আমি এগুলো রক্ষা করছি। এ ব্যাপারে আদালতে মামলাও করেছি, সুতরাং যা বলার আদালতকে বলবো’। তবে এখানে তিনি কি মামলা করেছেন সেটাও তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পষ্টে আরো এক পাহারাদারের মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting