দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫৪
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির...
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৩, ২০২৫
আগস্ট ২৩, ২০২৫ ০ কমেন্ট 250 ভিউস

নিজস্ব প্রতিনিধি: জমি দখল ও সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় কাটিয়া সরকারপাড়াস্থ সম্পত্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ গোলাম গফফ্ারের ছেলে ভুক্তভোগী শেখ গোলাম জাকারিয়া। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মৌজার ১০৮ শতক জমির মালিক। জমিটি ২০০৪ সালে তাদের আত্মীয়দের কাছ থেকে রেজিস্ট্রি করে নেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০০৭ সাল থেকে প্রভাবশালী মহল তাদের জমি দখলের পাঁয়তারা শুরু করে। শেখ গোলাম জাকারিয়া অভিযোগ করে বলেন, তাদের দুই চাচা মিলে একটি জাল দলিল তৈরি করেন এবং সেই দলিলের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা চালান। এই সম্পত্তির মধ্যে ৪ দাগে ১০৮ শতক জমি নিয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। জমি দখল নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গোলাম কিবরিয়া মামলা দায়ের করেন। মামলা নং- ১৬/২০১৯, ১৭/২০১৯। জমির খতিয়ান: এস,এ ৮১৩, ৯২৪, ৮৬৫, দাগ নং- ২২৭০, ২২৭১, ২২৭৩ এবং ২২৭৪। তিনি অভিযোগ করে আরও বলেন, তৎকালীন স্থানীয় এমপি রবির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শেখ আলতু, শেখ লাল্টু ও শেখ বাবলুসহ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল করে নেয়। তাদের পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে অবস্থান করার সুযোগে ওই জমির তারের ঘেরা ভেঙে ফেলা হয় এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেখ আলতু সাবেক ছাত্রলীগ নেতা। তিনি প্রভাব খাটিয়ে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেছেন। সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফিরোজের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠে। ভুক্তভোগী গোলাম জাকারিয়া সংবাদ সম্মেলনে প্রশাসন ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের পারিবারিক জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদ ও পূর্বের আসন ফিরে পেতে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting