দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৬
সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...
আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...
খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পাটকেলঘাটা থানার ওসির
জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...
কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...
দাপুটে জয়ে সেমিফাইনালে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ,...
জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...
 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...
উপকূলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার অঙ্গীকারে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা করে হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিতরণ।

কর্তৃক Satnadee Satkhira জুন ১১, ২০২৬
জুন ১১, ২০২৬ ০ কমেন্ট 85 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরা গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে সাতক্ষীরার দক্ষিণ কুশখালী হাড়িয়া ঘাটা মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। ১১ই জুন (বৃহস্পতিবার) বিকাল দুইটায় স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়। তীব্র গরম উপেক্ষা করে এই চোখধাঁধানো ঘোড়দৌড় উপভোগ করতে দুপুরের পর থেকেই সাতক্ষীরা জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ক্রীড়ামোদী ও উৎসুক জনতার ঢল নামে পুরো মাঠ প্রাঙ্গণে।

উক্ত বর্ণাঢ্য প্রতিযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিয়ার রহমান টালী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ তাসকিন আহমেদ চিশতী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির এক অনন্য মূলভিত্তি। বর্তমান যুগের তরুণ ও যুবসমাজকে মারাত্মক মাদকাসক্তি, ক্ষতিকর মোবাইল স্ক্রিন আসক্তি এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের সুস্থ বিনোদন ও মাঠপর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। চমৎকার এই মেগা আয়োজন গ্রামীণ সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান আলম বাপ্পি, সাবেক ছাত্রনেতা ও ২নং কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা বাবু এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্রনেতা ও ৩নং ওয়ার্ড তুষখালী ছয়ঘরিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়া। অনুষ্ঠানটিতে সার্বিক শুভেচ্ছান্তে ছিলেন শরিফুল ইসলাম সরদার ও বাবুর আলী ঢালী।

আকর্ষণীয় পুরস্কার বিতরণ প্রতিযোগিতা শেষে বিজয়ী সওয়ারীদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। ১ম পুরস্কার ২০,০০০/= টাকা, ২য় পুরস্কার ১৫,০০০/= টাকা, ৩য় পুরস্কার ৮,০০০/= টাকা, ৪র্থ পুরস্কার ৩,৫০০/= টাকা, ৫ম পুরস্কার ২,০০০/= টাকা এবং ৬ষ্ঠ পুরস্কার হিসেবে টাকা প্রদান করা হয়।

মেগা ইভেন্টটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠের সার্বিক ব্যবস্থাপনায় দিনরাত পরিশ্রম করেছেন সোহাগ, আখতারুজ্জামান, বাবু, সমিরউদ্দীন, রনি, রিফাত, নয়ন, হুমায়ুন, ছয়লদ্দীন এবং মোঃ জামাল গাজী। আয়োজনটিতে বিশেষ সৌজন্যে ছিলেন আনিছুর রহমান, রাকিব সাকিব কনস্ট্রাকশন, বিশিষ্ট টাইলস মিস্ত্রি মোঃ আলাউদ্দিন হোসেন, রেজওয়ানুল কবির খোকন এবং মেসার্স কুশখালী ট্রান্সপোর্ট।

খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ তুমুল করতালির মধ্য দিয়ে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় সমাজসেবকরা আগামীতেও এই ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ।

রিলেটেড পোস্ট

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পাটকেলঘাটা থানার ওসির

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

দাপুটে জয়ে সেমিফাইনালে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ,...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

উপকূলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার অঙ্গীকারে...

আগস্ট ২, ২০২৬

প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই, তবুও থেমে নেই সাতক্ষীরার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting