দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৯
সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...
সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযানে দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...
সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে বাউকোলা স্পোর্টিং ক্লাবের জয়
দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা...
জেলেখালিতে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের...
সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...
সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬ ০ কমেন্ট 21 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সামনের একটি বহুতল অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে—পৌরসভার জায়গা দখলকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আজ বিকেল ৩টা থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জে.এম, রেভিনিউ, ভি.পি ও জুডিশিয়াল মুন্সিখানা শাখা) সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুন রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং কর আদায়কারী শফিকুল রহমান পিন্টুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পর্যাপ্ত পুলিশ সদস্য।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রশিক্ষণরত) মো. শাহেদ হোসেন বলেন, “সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এখানে একটি অবৈধ স্থাপনা থাকার কারণে দীর্ঘদিন ধরে রাস্তার কাজ ব্যাহত হচ্ছিল। নিয়মানুযায়ী নোটিশ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য পূর্বে সময় দেওয়া সত্ত্বেও তারা স্থাপনা সরায়নি। আজ অভিযানে এসেও মালামাল সরানোর জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়। মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার পরপরই সফলভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া ইট-রডসহ ভবনের অন্যান্য অবশিষ্টাংশ সরিয়ে নিতে এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।”

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, “জেলা প্রশাসকের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্কেভেটর ও পৌরসভার কর্মীদের সহায়তায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার জায়গা দখল করে যারা ব্যবসা বা স্থাপনা গড়ে তুলেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, পৌর এলাকা দখলমুক্ত করার এই ধারা অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার সাতক্ষীরা সদর থানা মসজিদের সামনে পৌরসভার রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কাপড়ের দোকানগুলোতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
পরবর্তী পোস্ট
দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা কাউসার আজিজ।

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযানে দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে বাউকোলা স্পোর্টিং ক্লাবের জয়

সেপ্টেম্বর ১০, ২০২৬

দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

জেলেখালিতে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ...

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting