দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে কথা বললেন হাথুরুসিংহেও

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 322 ভিউস

স্পোর্টস ডেস্ক:

প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ থাকাকালে চন্ডিকা হাথুরুসিংহে কী এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন? আপাতত বিষয়টা জানা নেই। তবে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে এসেই দারুণ এক সমস্যার মুখোমুখি অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীলঙ্কান এই কোচ।

দলের সবচেয়ে দুই সিনিয়র ক্রিকেটার এবং তিন ফরম্যাটের দুই অধিনায়ক একে অপরের সঙ্গে কথা বলেন না। মুখ দেখাদেখি বন্ধ। দু’জনের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা বিরোধ লেগে আছে, তা নিরসনের জন্য বিসিবি চেষ্টা করেও পারেনি।

যদিও তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে বলেছেন, তাদের সম্পর্কের এই অবস্থা মাঠের খেলায় প্রভাব ফেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি পাপনের বৈঠকেও বিষয়টা উঠে এসেছে এভাবে। পাপনও বলেছেন, মাঠের খেলায় প্রভাব ফেলবে না বিষয়টা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেরদিনও সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়টা নিয়ে কথা বলতে হলো কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও। কোথায় ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলবেন, প্রতিপক্ষ নিয়ে কী ভাবছেন- তা বলছেন; কিন্তু না, সব ছাপিয়ে হাথুরুর সংবাদ সম্মেলনেও তামিম-সাকিবের সম্পর্কের বিষয়টা উঠে এলো। প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের কোচ।

তবে, নিজে দীর্ঘদিন খেলা এবং অনেক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার কারণে অনেকগুলো ড্রেসিংরুমের অভিজ্ঞতা রয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। সে কারণে নিজের দুই প্রিয় শিষ্যকে মিডিয়ার সামনে থেকে অনেকটা বাাঁচানোর ভঙ্গিতেই বলে উঠলেন, ‘আমি এমনও অনেক ড্রেসিং রুম দেখেছি, যেখানে অনেকেই কথা বলে না। আসলে সব হচ্ছে মাঠের পারফরম্যান্সের ব্যাপার। সেখানে যে যে যার যার দায়িত্ব এবং কর্তব্য পালন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে।’

হাথুরুর কাছে আরও একটি প্রশ্ন প্রসঙ্গক্রমেই চলে এলো। সেটা হচ্ছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ। যা নিয়ে হাথুরুসিংহে পরিস্কার কোনো কথা বলেননি। শুধু এটুকু বলেছেন, ‘সাতদিন হলো প্র্যাকটিস দেখছি। আমি এখনও অবজারভারের ভূমিকায়। এই সাতদিনে খুব বেশি কিছু বুঝে ওঠার সম্ভব হয়নি। এ কারণে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে এখনও পর্যন্ত আমার কাছে এবনরমাল কিছু মনে হয়নি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফলোঅন করিয়েও হার, এই নিয়ে চারবার!
পরবর্তী পোস্ট
সেরার পুরস্কার জিতে এবার অশ্লীল অঙ্গভঙ্গি নয়, কাঁদলেন মার্টিনেজ

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting