দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সাঁপমারা খাল খনন ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবী জানিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৪, ২০১৯
অক্টোবর ১৪, ২০১৯ ০ কমেন্ট 501 ভিউস

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরায় দেবহাটা উপজেলার পারুলিয়া ও আশাশুনী উপজেলার শোভনালী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ইছামতি নদীর সাথে সংযুক্ত সাঁপমারা খালটির পুনঃখনন কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়ন ও খালের দু’পাড়ের উচ্ছেদকৃত ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মানবিক দিক বিবেচনায় পুনর্বাসনের লিখিত দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে মতবিনিময় করেছেন দেবহাটার জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট দেবহাটা ও আশাশুনী উভয় উপজেলার নির্ধারিত স্থান দিয়ে সুষ্ঠভাবে খালটি খনন ও খনন কার্যক্রমের জন্য খালের দু’পাড়ের ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের বিষয়ে পৃথক দুটি লিখিত আবেদন জানিয়ে নেতৃবৃন্দরা মতবিনিময় করেন। দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অন্যান্য ইউপি সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দুটি করা হয়েছে। সম্প্রতি সাঁপমারা খালটির খনন কার্যক্রম শুরু হওয়ার পর শোভনালী ইউনিয়নের বদরতলা এলাকায় খাল পাড়ের সরকারী জমি দখল করে গড়ে তোলা একাধিক প্রভাবশালীর মার্কেট ভবন সহ অন্যান্য অবৈধ স্থাপনা বাঁচাতে একটি মহল ওই এলাকার খালটির গোটা খনন কাজ পারুলিয়া ইউনিয়নের চালতেতলা ফুটবল মাঠের উপর দিয়ে চালানোর ষড়যন্ত্র এবং অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যদি তাদের ষড়যন্ত্র অনুযায়ী খালটি শোভনালী ও পারুলিয়া অংশের দুপাশে সমানভাবে খনন না করে কেবলমাত্র পারুলিয়া অংশের দিকে সরিয়ে খনন করা হয় সেক্ষেত্রে পারুলিয়া অংশের চালতেতলা ফুটবল মাঠ, পাশ্ববর্তী কমিউনিটি ক্লিনিক, সাইক্লোন শেল্টার, রেজিষ্ট্রেশন ভুক্ত ক্লাব সহ আরো বেশ কিছু স্থাপনা ও সম্পদের তীব্র ক্ষতি ক্ষতি সাধিত হবে। তাই এসব স্বার্থন্বেসী মহলের ষড়যন্ত্রে প্ররোচিত না হয়ে বর্তমানে প্রবাহিত খালটির নির্ধারিত মধ্যভাগ থেকে আশাশুনীর শোভনালী ও দেবহাটার পারুলিয়া অংশের দুপাশে সমানভাবে খালটি খননের দাবী জানানো হয়েছে আবেদনপত্র দুটির একটিতে। পাশাপাশি সাঁপমারা খালটির ১৯ কিলোমিটার জুড়ে চলমান খনন কার্যক্রমের মধ্যে দেবহাটার অংশে ইছামতি নদীর ভাঁতশালা স্লুইজ গেইট থেকে ১০ কিলোমিটার খনন কাজে খালের দু’পাশে উচ্ছেদ অভিযানে ভিটে মাটি ও সহায় সম্বল হারিয়ে প্রান বাঁচাতে স্বজনদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে বহু পরিবার। খাল খনন যেমন পরিবেশ ও প্রকৃতির জন্য অত্যন্ত জরুরী, ঠিক তেমনি মানবিক দৃষ্টিকোন থেকে আশ্রয়হীন এসকল ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকেও দেবহাটার নোড়ারচক কিংবা অন্যত্র পতিত সরকারি জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করার বিষয়টিও বিবেচনায় নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানানো হয়েছে অপর আবেদনটিতে। সাঁপমারা খাল খনন বিষয়ে লিখিত আবেদন ও মতবিনিময়কালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সালাহউদ্দীন সরাফী, শেখ মকরম হোসেন, ইয়ামিন মোড়ল, সিরাজুল ইসলাম, গাজী শহীদুল্ল্যাহ, গোলাম ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় ধর্ষণ মামলার চার আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
দুই হাজার নেতাকর্মী নিয়ে পুলিশ সুপার কাপ দেখতে গেলেন ছাত্রলীগ সম্পাদক

রিলেটেড পোস্ট

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting