দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩২
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

সরকার সবাইকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা করবে: জন্মদিনে ড. কামাল

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২০, ২০২০
এপ্রিল ২০, ২০২০ ০ কমেন্ট 467 ভিউস
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে রাজধানীর বেইলি রোডে নিজের বাড়িতেই অবস্থান করছেন ড. কামাল হোসেন। সোমবার (২০ এপ্রিল) খ্যাতিমান এই আইনজ্ঞের ৮৩তম জন্মদিন। করোনাজনিত বাস্তবতায় জীবনসঙ্গী ড. হামিদা হোসেনের সঙ্গে ঘরেই আছেন দেশের প্রবীণ এই রাজনীতিক। বিশেষ এই সময়ে আসা নিজের জন্মদিনে সকাল থেকেই কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। এদিন বিকালে বাংলা ট্রিবিউনকে জানালেন জন্মদিনে তার প্রত্যাশার কথা। কামাল হোসেন বলেন, ‘কতদিন ঘরে বসে সময় কাটাতে হবে, এর তো কোনও নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তা থেকে যেন মুক্ত হতে পারি দ্রুত, এই কামনা করি।’

কামাল হোসেনের প্রত্যাশা, ‘করোনাভাইরাস সরকার ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে মোকাবিলা করবে।’

গণফোরামের সভাপতি কামাল হোসেন জানান, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের কলকাতায় তার জন্ম। শহরের চৌরঙ্গী রোডের একটি বাড়িতে তখন পিতা ডাক্তার আহমাদ হোসেন আরও  মা হোসনে আরা বেগমের সংসারে আলো হয়ে আসেন তিনি।

কামাল হোসেনের ভাষ্য— ১২ বছর বয়সে ভারত-পাকিস্তান বিভক্তির পর ১৯৪৯ সালে স্বপরিবারে বাংলাদেশে চলে আসেন তারা। ১৯৫৯ সালের ১৬ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের হাইকোর্টে আইন  পেশায় প্র্যাকটিস শুরু করেন। ১৯৬১-৬২ থেকে ৬৭-৬৮ পর্যন্ত শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লন্ডনের অক্সফোর্ডের অলসোলস কলেজে দুই বছর এবং নাফিল কলেজে দুই বছর শিক্ষকতা করেছেন তিনি। আদালতে মামলার কার্যক্রমকে সামনে রেখে ১৯৬০-৬১ সালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসা শুরু হয় তার। মুক্তিযুদ্ধের সময় ড. কামাল পাকিস্তানের হরিপুর জেলে ছিলেন। ওই সময় বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়াওয়ালি জেলে ছিলেন। পরে জাতির পিতার মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন কামাল হোসেন।

সংবিধানবিশেষজ্ঞ কামাল হোসেন বলেন, ‘জন্মদিন উপলক্ষে সোমবার রাজনৈতিক নেতা, শুভানুধ্যায়ী আর বন্ধু-বান্ধবদের সঙ্গে ফোনেই শুভেচ্ছা বিনিময় হয়েছে।’

করোনাভাইরাসের এই পরিস্থিতি নিয়ে কামাল হোসেন বলেন, ‘সরকার সবাইকে নিয়ে এটা মোকাবিলা করবে, এটাই চাই।  এটা তো জাতীয় চ্যালেঞ্জ।’

ত্রাণ বিতরণ নিয়ে যে অভিযোগ ও ঘটনা ঘটছে, এ সম্পর্কে প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘সবাইকে ইনভলব করলে সমালোচনার সুযোগ কমবে।’

করোনাভাইরাসের কারণে কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম কোনও আয়োজন করতে পারেনি। দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তার দলের সভাপতি হিসেবেই নয়, কামাল হোসেন আন্তর্জাতিকভাবে বিজ্ঞ একজন মানুষ। আর  সোমবার তাকে তার ৮৩তম জন্মদিনে জানিয়েছেন শুভেচ্ছা।

রেজা কিবরিয়া বলেন, ‘স্যার তো নিজের ব্যাপারে কথা শুনতে অপরাগ। তবুও আমরা তাকে বলি, তিনি কেবল দল বা কোনও রাজনৈতিক দলের নেতাই নন, জাতির জন্য স্মরণীয় একজন মানুষ।’

রেজা কিবরিয়া আরও  বলেন, ‘ড. কামাল হোসেন বাংলাদেশের জন্য নিজের অবস্থানের সর্বোচ্চ ত্যাগ করেছেন। বিনা বেতনে কাজ করেছেন। ১৯৭৩ সালে বাংলাদেশের খনিজসম্পদের মালিকানা নামেমাত্র মূল্যে রক্ষা করেছেন দক্ষতার সঙ্গে। বহুজাতিক কোম্পানিগুলোর মামলায় নিজের দেশকে সবসময় জিতিয়ে এনেছেন কামাল হোসেন। এত বছর ধরে এই মানুষটি পাবলিক সার্ভিস দিয়েছেন। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন। তাকে শুভেচ্ছা জানাই।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিপিই ক্রয় করতে সরকারের আনুমানিক ১৭৬ কোটি টাকা খরচ হয়েছে
পরবর্তী পোস্ট
আমার বাবা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting