দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 305 ভিউস

জাতীয় ডেস্ক:

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। সামনে আমাদের আন্দোলন আসছে। ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবো। জনগণ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছে, এই অধিকার আমরা ফিরিয়ে আনব।

শনিবার দুপুরে শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সংসদকে বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

হারুনুর রশিদ বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নওগাঁ বিএনপির অন্যতম ঘাঁটি। আজকে যারা নওগাঁয় এমপি হয়েছেন, তারা কি প্রকৃত জনগণের প্রতিনিধি? আজকে যারা সংসদে রয়েছেন, তারা অনির্বাচিত সংসদ সদস্য। আমরা যারা সংসদ থেকে পদত্যাগ করার পর সেই সব আসনে উপ-নির্বাচন হয়েছে, সেখানে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার আসনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। বগুড়ায় ভোটের ফল পাল্টিয়ে ন্যক্কারজনকভাবে হিরো আলমের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়নের প্রতিবাদ করতে পারি না। আমাদের মানববন্ধন, সমাবেশ করতে দেওয়া হয় না। অথচ শেখ হাসিনা কোথাও প্রোগ্রাম করলে এক মাস আগে থেকে মাঠ দখল করে রাখা হয়। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে চলেছে। দেশ এভাবে চলতে পারে না। জনগণ এভাবে দেশকে চলতে দেবে না।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম রেজু, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অচিরেই দেশে গণআন্দোলন শুরু হবে : নবীউল্লাহ নবী
পরবর্তী পোস্ট
এই গণ-দুশমন সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না : গণফোরাম

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting