দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩২
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সরকারি নির্দেশনা মেনে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়ার আহবান এমপি রবির

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০২৩
আগস্ট ১৩, ২০২৩ ০ কমেন্ট 405 ভিউস

সাতনদী ডেস্ক: ‘ডেঙ্গুকে ভয় নয়, ডেঙ্গুর প্রকোপ যেন আর বাড়তে না পারে।’ ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে ধৈর্য্য ও সাহসীকতার পরিচয় দিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তাহলেই জয় নিশ্চিত। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশসহ ডেঙ্গু প্রতিরোধের নির্দেশনা মানলেই ডেঙ্গু প্রতিরোধ দ্রুত সম্ভব। যিনি বিপদ দিয়েছেন তিনিই পরিত্রাণ দেওয়ার মালিক। সেই মহান আল্লাহ্ তায়ালার কাছে পানাহ্ চেয়ে মুক্তির জন্য দোয়া করার জন্য ইমাম ও আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিরলসভাবে পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন এবং সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসা সেবাসহ সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিয়ে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে পৌর এলাকা ও সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যেন আর বংশ বিস্তার করতে না পারে সে লক্ষ্যে পৌর মেয়র ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে নির্দেশনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। তিনি বলেন, “সিভিয়ার ডেঙ্গুর ক্ষেত্রে তীব্র পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, রক্তবমি, মাড়ি থেকে রক্তক্ষরণ, ত্বকের নিচে রক্তক্ষরণ, শ্বাসকার্য কঠিন বা দ্রুত হওয়া, শরীর ঠান্ডা অনুভব বা ঘাম হওয়া, দ্রুত নাড়ি স্পন্দন এবং ঘুম ঘুম ভাব, চেতনা হারানো। ডেঙ্গুর শক সিনড্রোম থেকে মানবদেহে পানিশূন্যতা তৈরি হয়। এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে ডেঙ্গু জ¦র হয়েছে। তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। একমাত্র জনগণের সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই ডেঙ্গুর হাত থেকে মুক্তি সম্ভব। ইতোমধ্যে ঢাকাসহ দেশের অনেক জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্ষার সময়ে বৃষ্টি হওয়ার ফলে পানি জমতে পারে। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন/ চিপসের প্যাকেট ইত্যাদি। এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে অন্তত তিন দিন মশা নিধনের জন্য স্প্রে বা ফগিং করতে হবে। এ মশা দিনে ও সন্ধ্যার সময় কামড়ায়। এডিস মশা বেশিরভাগ সময় পায়ের দিকে কামড়ায়। সে কারণে পা ঢেকে রাখতে হবে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। তিনি আরো বলেন, “আমি আমাদের যুবলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, তাঁতীলীগসহ সহযোহী সকল সংগঠনকে আহবান জানাব, আমাদের কর্মীরাও যেন মাঠে নেমে পড়ে।” ছাত্র, শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে সব ধরনের সংগঠনকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
পরবর্তী পোস্ট
ইতিহাসের মহানায়ক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগনের সেবক হতে চান আমিনুল ইসলাম বাবু

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting