
মোঃ আব্দুস সবুর খান, শ্যামনগর: শনিবার সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নওয়াবেকি ওয়াপদার পাশে,কিছু অসাধু ব্যবসায়ী রাত্রে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ও কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে ,দিদারসে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু দেখা গেল উপজেলা প্রশাসন নীরব ? সরে জমিনে যেয়ে দেখা যায় ১। মোহাম্মদ মুজিবুর রহমান গ্রাম শ্যামনগর বাদঘাটা ২। চঞ্চল গ্রাম বড়কুপট ৩। জনি নওয়াবেকি ৪। কাশিমাড়ী ঝাঁপালি আসাদুল সানা ও ঘোলা গ্রামের জাহাঙ্গীর অবাধে বালি বিক্রয় করছে, যার কারণে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর যেকোনো সময় ভেড়ী-বাঁধ ভেঙে যেতে পারে এবং ডাম্পার গাড়ির অবাধে চলাচলের কারণে এলাকার রাস্তাগুলো মারাত্মক ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী আরো জানায় আমরা বলতে গেলে অনেক বড় বড় নেতা আছে যাহারা আমাদের বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদর্শন করে থাকে, যার কারণে আমরা কিছু বলতে পারি না। অচিরেই এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে হবে এই দাবী এলাকাবাসীর ।

