দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৫
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সম্পত্তি বুঝে পাওয়ার ৩৫ বছর পরে ফের সম্পত্তি দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৯, ২০২০
জানুয়ারি ২৯, ২০২০ ০ কমেন্ট 392 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ইটাগাছায় সম্পত্তি বুঝে পাওয়ার প্রায় ৩৫ বছর পরে সম্পত্তির দাবি করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইটাগাছা গ্রামের মৃত. শওকত আলীর পুত্র মামুন হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পিতা মৃত শওকত আলী বিগত ৮৪ সালে পলাশপোল মৌজায় এস এ ২৭৫২ নং খতিয়ানে সমির রায় দিং এর কাছ থেকে ৪৬ ও চাচা নুর নূরুল ইসলাম ৪৬ শতক সম্পত্তি দুটি দলিলে মোট ৯২ শতক সম্পত্তি ক্রয় করেন। উক্ত শওকত ও নূরুল ইসলাম মিলে ১৯৮৫ সালে তার চাচাতো চাচা জিয়াদ আলী মোল্লার নিকট ৫কাঠা জমি বিক্রয় করেন। জিয়াদ আলী মোল্লা সম্পত্তি ক্রয়ের পর উক্ত ৫ কাঠা জমির দখল বুঝে নেন এবং সেখানে পাকা ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকেন। উক্ত জিয়াদ মৃত্যুর পূর্বে তার দুই পুত্র ১. ওয়াজেদ আলী মোল্লা ২. আব্দুল কাদের মোল্লা, ৪ কন্যা রাশিদা, জাহানারা, মোনোয়ারা, ফরিদা ও ১ স্ত্রীর সম্মতিতে এবং উপস্থিতিতে উক্ত ৫ কাঠা জমি বড়পুত্রের নামে ২ কাঠা এবং ছোট পুত্রের নামে ৩কাঠা লিখে দেন। এরপর থেকে দীর্ঘ প্রায় ১৬/১৭ বছর শান্তিপূর্ণভাবে উক্ত সম্পত্তি জিয়াদ আলীর দুই পুত্র ওয়াজেদ আলী মোল্ল্যা এবং আব্দুল কাদের ভোগদখলে আছেন। আমার পিতা শওকত আলী এবং নুরুল ইসলামের ওয়ারেশগণ বাকী ৮৩.৭৫ শতক সম্পত্তি শওকাত আলীর ওয়ারেশ এবং নুরুল ইসলামের ওয়ারেশদের নামে মাঠ জরিপ রেকর্ডও সম্পন্ন করে ভোগ দখল থাকা অবস্থায় শওকাত আলীর ওয়ারেশগণ ৪.৮০ শতক সম্পত্তি বিক্রয়ের ঘোষণা করলে মাগুরা গ্রামে সনাতন সাধুর পুত্র মহাদেব সাধু উক্ত সম্পত্তি ক্রয়ের ইচ্ছা পোষণ করেন। সে সময় মহাদেব সাধুর সাথে মূল্য নির্ধারণ পূর্বক জমি ক্রয়ের জন্য জমি রেজিস্ট্রির দুই মাস পূর্বে উক্ত জমি আমীন দিয়ে মাপ জরিপ করে সীমানা নির্দ্ধারণ পূর্বক “ক্রয় সূত্রে এই জমির মালিক মহাদেব সাধু” মর্মে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিতে হবে। ২ মাসের মধ্যে যদি কেউ উক্ত সম্পত্তির দাবি করেন তাহলে মহাদেব সাধু ওই জমি ক্রয় করবেন না। যদি দাবি না করেন তাহলে তিনি জমি ক্রয় করবেন। সে অনুযায়ী ২ মাস অতিবাহিত হলে উক্ত সম্পত্তি কেউ দাবি না করায় মহাদেব সাধু রেজিস্ট্রি করার পূর্বে ৮ মার্চ ২০১৯ তারিখে দৈনিক যুগেরবার্তা পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করেন। আইন অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ৫ দিনের মধ্যে কারো অভিযোগ থাকলে অভিযোগ জানানোর নিয়ম হলেও কেউ উক্ত সম্পত্তির দাবি করেন নি বা অভিযোগ করেননি। ২ মাস সাইনবোর্ড ঝুলানো এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর কেউ অভিযোগ নিয়ে হাজির বা সম্পত্তির দাবি নিয়ে না আসায় গত ২০১৯ সালের ১৯ মার্চ মহাদেব সাধু আমাদের কাছ থেকে উক্ত সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়ে আজ পর্যন্ত ভোগদখলে আছেন।
কিন্তু মহাদেব সাধু জমি রেজিস্ট্রির ৬ মাস পরে ভোগদখলে থাকায় অবস্থায় বাঁকাল এলাকার সৈয়দ মোয়াজ্জেদ হোসেনের কন্যা কালিগঞ্জ থানার শীতলপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রেকসনা পারভীন উক্ত সম্পত্তি দানপত্র সূত্রে দাবি করেন। তারা নাকি মৃত. জিয়াদ আলীর স্ত্রী, ৪ কন্যা দান করেছেন মর্মে দাবি করেন। জিয়াদ আলীর ক্রয়কৃত ৫ কাঠা সম্পত্তিতে তার দুইপুত্র ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ভোগদখলে আছেন। জিয়াদ আলী জীবিত থাকতে তিনি দুইপুত্রের নামে লিখে দিয়ে গেছেন এবং মাঠ জরিপে জিয়াদ আলীর নাম কর্তন করে দুইপুত্র মাঠ জরিপ সম্পন্ন করেছেন এবং শান্তিপূর্ণ ভোগদখলে আছেন, তাহলে সেখানে কিভাবে তাদের জমি থাকে সেটি আমাদের বুঝে আসে না। তাদের ভগ্নিপতি তালা উপজেলার আরশাদ আলীর পুত্র সাহাবুদ্দিন পানি ঘোলা করে সুবিধা আদায়ের চেষ্টা করছেন। চিহ্নিত প্রতারক সাহাবুদ্দিন পরসম্পদলোভী মোয়াজ্জেদ হোসেনের পুত্র সাফিনুরের কু পরামর্শে ভূয়া কাগজপত্রের মাধ্যমে রেকসনার নামে দানপত্র করিয়ে মহাদেব সাধুকে হয়রানি এবং তার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছেন। তিনি এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: সাহাবুদ্দিন, মো: সাদ্দাম হোসেন, শামীমা খাতুন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রেকর্ডীয় সম্পত্তির উপর খাল খনন: এলাকাবাসীর ক্ষতিপূরণের দাবী
পরবর্তী পোস্ট
বুধহাটা কেজি স্কুলে মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting