দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৪৮
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সমর্থন আদায়ের চেষ্ঠায় লাঙ্গল, শক্ত অবস্থানে ঈগল

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২০, ২০২৩
ডিসেম্বর ২০, ২০২৩ ০ কমেন্ট 540 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ধীরে ধীরে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়ে ওঠা সাতক্ষীরা সদর আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি’র ঈগল ভোটারদের কাছ থেকে পাচ্ছে বাড়তি সুবিধা। অন্যদিকে সদরে শক্ত অবস্থান তৈরি করতে না পারা ও আওয়ামী লীগের একটি অংশের সমর্থন পাওয়ায় শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টি।
উন্নয়ন, সামাজিক কর্মকান্ডসহ পুরো মেয়াদে জনগনের পাশে থাকায় সাধারণ জনগণের পূর্ণ সমর্থন পাচ্ছে ঈগল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পূর্বের উন্নয়নের কথা মাথায় নিয়েই সতঃস্ফ‚র্তভাবে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে সাধারণ মানুষ। বিগত ১০ বছরে সাতক্ষীরা সদরের উন্নয়নে তার অবদান ও জনপ্রিয়তায় তৈরি হয়েছে তার নিজস্ব ভোটার। পেয়েছেন দিনে দিনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়ে ওঠা সাতক্ষীরা সদর ২ আসনে তৃণমূল ভোটারদের পূর্ণ সমর্থন। অন্যদিকে, বিগত তিন দশকের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে ধীরে ধীরে ভোটার হারাচ্ছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক। গণতন্ত্রের ধারায় মাত্র একবারই মহাজোটের পূর্ণ সহযোগীতায় জাতীয় পার্টি সাতক্ষীরা সদর আসনে জয়লাভ করে। সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলো জেলার সভাপতি শেখ আজহার হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। সাতক্ষীরা সদর আসনে দল মত নির্বিশেষে ইমেজধারী প্রার্থী ছিলো জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সেদিক থেকে শেখ আজহার হোসেন মনোনয়ন পেলে লাঙ্গলে ভোট বৃদ্ধি পেতো।
১৯৯১এর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান ২৩ হাজার ১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলো। ১৯৯৬ সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সৈয়দা রাজিয়া ফয়েজ ৫৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। ২০০১ অষ্টম এর জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সৈয়দা রাজিয়া ফয়েজ ১২ হাজার ৬৩৬ ভোট পেয়ে তৃতীয় হন। তবে সেবার দ্বিতীয় সর্বোচ্চ ভোট লাভ করে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম ৬৯ হাজার ৮৬১। ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির মহাজোটে নির্বাচন করে। এই নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির এমএ জব্বার ১ লাখ ৩৩ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন। ধারণা করা হয় এই ভোটের দুই তৃতীয়াংশ আওয়ামী লীগ ও ভাসমান ভোটারদের। ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি তিনি ৩২ হাজার ৮৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাইফুল করিম সাবু পান ১৫ হাজার ৭৮৯ ভোট। তবে এই দুই প্রার্থীর বেশির ভাগ ভোটই আওয়ামী সমর্থকদের। ২০১৮ এর একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি ১ লাখ ১০ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ৬টি সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা যায় জাতীয় পার্টি ও বিএনপির ভোটের সম্মিলীত ভোটারদের থেকেও আওয়ামী লীগের ভোট বেশি। সেই সাথে ভাসমান ভোটারদের সমর্থন আদায় করতে পারলে সাতক্ষীরায় শক্তিশালী অবস্থানে আওয়ামী লীগ। কারণ বিগত ৬টি নির্বাচনে প্রমানিত হয়েছে যে সাতক্ষীরা আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সাতক্ষীরা সদর ২ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে কেন্দ্র পূর্ণ স্বাধীনতা দেওয়ায় আওয়ামী লীগ সমর্থক ভোটাররা ভোট আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির’র ঈগল’কে দিবে। সে ক্ষেত্রে জাতীয় পার্টি দলীয় ভোট পেলেও সদর আসনে বিজয়ী হতে লাঙ্গলের প্রার্থীর আওয়ামী লীগের পূর্ণ সমর্থনের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে দু’একজন শীর্ষ নেতার নির্দেশনায় তৃণমূল আওয়ামী লীগ, আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী এবং সংখ্যালঘু ভোট ব্যাংক লাঙ্গল প্রতীকে সিল মারবে এমনটি নিশ্চিত নয়। বরং উল্টো ঘটনা ঘটতে পারে। দুই একজন শীর্ষ নেতার নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা শক্ত অবস্থান নিতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বতন্ত্র প্রার্থী এমপি রবিকে বিজয়ী করতে ইউপি চেয়ারম্যানের একাত্বতা ঘোষণা নৌকা প্রতীক না থাকায় ঈগল প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন
পরবর্তী পোস্ট
আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে বার্ষিক ফল প্রকাশ

রিলেটেড পোস্ট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল

মে ৩১, ২০২৬

আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের...

মে ৩১, ২০২৬

জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি

মে ৩১, ২০২৬

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

মে ২৮, ২০২৬

কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু

মে ২৫, ২০২৬

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির...

মে ২৪, ২০২৬

স্ক্র্যাচ কার্ডে ফ্রিজ জিতে ভাগ্য খুললো মোঃ রাজু...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting