দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৩
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার...
শ্যামনগরে ৩১ কোটি ৯৪ লাখ টাকার জব্দ মাদক...
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের...
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ
আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

 সত্যেন সেন স্মারকগ্রন্থ ও গণসংগীতের গণনায়কেরা।

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩১, ২০২১
অক্টোবর ৩১, ২০২১ ০ কমেন্ট 331 ভিউস

আমাদের উদীচী ও সত্যেন সেন শেখ সিদ্দিকুর রহমান

অবিভক্ত বাংলা সাহিত্যের প্রগতিবাদী লেখক হিসেবে এবং এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অগ্রগামী নেতা হিসেবে পরিচিত নাম সত্যেন সেন। সবচেয়ে বেশি পরিচিত তার এ দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘকালের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে।

ঢাকার বিক্রমপুরের (বর্তমানে মুন্সীগঞ্জ জেলা) সোনাররং গ্রামের সোনালি মনের মানুষ সত্যেন সেনের পিতার নাম ধরণীমোহন সেন এবং মাতার নাম মৃণালিনী সেন। সত্যেন সেনের প্রকৃত নাম ছিল সতেন্দ্র মোহন সেন (লস্কর) যা সংক্ষেপে সত্যেন সেন নামে অভিহিত। জন্ম তার ১৯০৭ সালের ২৮ মার্চ এবং ১৯৮১ সালের ৫ জানুয়ারি মতান্তরে ০৭ সেপ্টেম্বর ১৯৮১ তিনি শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।। প্রায়  চুুয়াত্তর বছরের সুদীর্ঘ জীবনে প্রায় ২১ বছর ব্রিটিশ ও পাকিস্থানি শাসকদের কারাগারে কাটান। তিনি একাধারে ছিলেন গীতিকার,গায়ক,শিল্পী সাহিত্যিক,সাংবাদিক, রাজনীতিক, সংগঠক ও বিপ্লবী। শ্রদ্ধেয় রণেশ দাশগুপ্ত তাকে আখ্যা দিয়েছিলেন ” বিপ্লবী নয়া ধ্রæপদী গণ-কথাশিল্পী সত্যেন সেন। তার অনেক ভাল কাজের মধ্যে একটি হলো ১৯৬৮ সালে জেলখানা থেকে মুক্তি পেয়ে গণনাট্য ও গণসংগীতের সহায়তায় বাংলাদেশের গণ-অভ্যুদ্বয়কে অনুপ্রানিত,অনুরণিত এবং শানিত করার জন্য ঐ বছরের ২৯ অক্টোবর ” বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী” নামে সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। যে সংগঠনটি আজ ৫১ বছরে পর্দাপণ করেছে। বর্তমানে এ সংগঠন বাংলাদেশসহ বিশ্বের ১৩০ টির বেশি দেশে কার্যকরী শাখা বিস্তার করেছে।

সত্যেন সেন পরিণত বয়সে লেখালেখি শুরু করেন।  তিনি ছিলেন বুদ্ধিজীবী পরিবারের সন্তান । এ ছাড়া তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট আত্মীয়। জীবনের অভিজ্ঞতা ও শিক্ষার পূর্ণতা সত্তে¡ও যৌবনকালে সাহিত্যেও কোনদিকে আত্মপ্রকাশের চেষ্টা করতে দেখা যায়নি। পঞ্চাশের দশকে যখন জেল জুলুম,অত্যাচারের ফলে গণ-আন্দোলন স্তিমিত হয়ে পড়লো এবং তাকে বারবার কারাবন্দি হতে হলো তখন সেই স্তব্ধপ্রায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তিনি কারাগারের মধ্যে থেকেই সাহিত্য ও সংস্কৃতির দিকে বেশি জোর দেন। তিনি কেবলই সাহিত্যিকের খাতায় নাম লেখানোর জন্য সাহিত্য রচনা করেননি। সংগ্রামী জীবনের দায়িত্ব পালনের জন্য মেহনতি মানুষের সংগ্রামও সমাজ প্রগতির সংগ্রামকে শাণিত করে তোলার জন্য সাহিত্যকর্মে নিয়োজিত হয়েছিলেন।

তার সাহিত্যের মুখ্য বিবেচনা মেহনতি মানুষ ও তাদের বেচে থাকার সংগ্রাম। মেহনতি মানুষের সুখ-দুঃখ,আনন্দ-বেদনা, হাসি-কান্না, টাওয়া-পাওয়া আর প্রত্যক্ষ অভিজ্ঞতা সত্যেন সেনের সাহিত্যেও মূল প্রতিপাদ্য। তার লেখায় নি¤œবর্ণের মানুষের জীবন অন্বেষণ ও সমাজ সভ্যতার বিচিত্র চিত্র রুপায়িত হয়েছে। এ বিষয়ে তার উপন্যাসগুলি ” রুদ্ধদ্বার মুক্তপ্রাণ”’ সেয়ানা” ’পদচিহ্ন” ” একুল ভাঙে ওকুল গড়ে” প্রভৃতি।

তিনি ১৯৫৮ হতে ১৯৬৩ সাল পর্যন্ত জেলে থাকা অবস্থায় যে উপন্যাসটি লিখেছিলেন তা হলো,  রুদ্ধদ্বার মুক্তপ্রাণ,। তার রচিত গ্রন্থের সংখ্যা ৩৬টি।

সত্যেন সেন প্রগতিশীল চিন্তাধারাকে সমাজের তলদেশ অবধি সঞ্চারিত করার প্রচেষ্টা নিয়েছিলেন। তাই তিনি সংস্কৃতির সঙ্গে জীবনকে যুক্ত করার বিপুল কর্মকান্ডেরও আয়োজন করে গেছেন। আর তাই তাকে চিনতে হলে একমাত্র উপায় হচ্ছে তার গান। তিনি বহু গান রচনা করে গেছেন। সত্যেন সেন নিজে সুকন্ঠের অধিকারি ছিলেন।

সাতক্ষীরার মানুষের উদীচী সর্ম্পকে ধারনা খুবই কম।  উদীচী মানেই নাচ-গান ও আনন্দ মনে করেন অনেকেইে। কিন্তু সত্যেন সেন,রণেশ দাশগুপ্ত ও উদীচী সর্ম্পকিত দেশের বরেণ্য ব্যক্তিদের লেখা বই পড়লে সংগঠনটির কর্মকান্ড বিষয়ে ধারনা পাওয়া যাবে।  আশির দশকে সাতক্ষীরাতে উদীচীর আবির্ভাব ঘটলেও তা বেশিদিন স্থায়িত্ব পাইনি। গত ২০১১ সালের ১২ মার্চ সাতক্ষীরাতে উদীচীর প্রথম জেলা সম্মেলনের মধ্য দিয়ে এ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ১৩ জুলাই,২০১৯ অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন। বলতে দ্বিধা নেই ঢাকা, খুলনা,যশোর,ঝিনাইদহ, মাগুরা, ও কুষ্টিয়াতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন ও বিভাগীয় কমিটির সভা ও সাংগঠনিক সভাতে আমি উপস্থিত থেকেছি একাধিকবার,  এছাড়া আমাদের সাতক্ষীরা উদীচীর বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যাপক নিমাই মন্ডল, রমজান আলি, স্বপন মন্ডলসহ আমরা যারা ঐসব অনুষ্ঠানে উপস্থিত থেকে উদীচীর কর্মকান্ড দেখেছি ,শুনেছি তারাই কিছুটা হয়তো ধারনা পেয়েছি। উদীচী সর্ম্পকে ধারনা রাখেন আরও একজন, তিনি হলেন সাংবাদিক ও অধ্যক্ষ আনিসুর রহিম।  উদীচীর অনেক বই তিনি পড়েছেন। এছাড়া আরও একজন ছিলেন তিনি প্রয়াত মুফতি আব্দুর রহিম কচি। গত ২৯ অক্টোবর সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে উদযাপিত হয়ে গেল উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সুজনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক  অসিম চক্রবর্তী। আলোচক ছিলেন জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক  আনিসুর রহিম।

সাতক্ষীরাাতে উদীচীর পথচলা থেমে নেই।  আমরা চেষ্টা করছি এ চলা অব্যাহত রাখতে । গত ০৮ জুলাই সাতক্ষীরার কালিগঞ্জে প্রথম একটি শাখা সংসদের গোড়া পত্তন করেছি । আগামীতে  আরও শাখা ও কর্মী বাহিনী তৈরি করার প্রত্যয় ব্যক্ত করি। আমরা চাই নের্তৃত্ব নয় কর্মী হয়ে কাজ করতে । জয় উদীচী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সাংবাদিক রায়হানের পিতা আর নেই
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting