দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৩০
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে মৎস্য প্রকল্পের গেট ভাংচুরসহ লুটপাটের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২১
সেপ্টেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: প্রায় চার দশক পুরানো একটি চিংড়ি প্রকল্পের পানি নিস্কাশনের কাজে ব্যবহৃত ফ্লাশিং গেট ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি পল্লীতে। পুর্ব বিরোধের জের ধরে স্থানীয় আব্দুল গফুর ও আব্দুল মাজেদের নেতৃত্বে প্রতিপক্ষের ১৪/১৫ জন একযোগে ঐ মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে এমন কান্ড ঘটায়। এসময় হামলাকারীরা চিংড়ি প্রকল্পের ফ্লাশিং গেট ভাংচুরের পাশাপাশি ৮০ বিঘা আয়তনের ঐ চিংড়ি ঘেরে লুটপাট চালায়। যদিও অভিযুক্ত পক্ষের দাবি তারা শুধু গেট ভাঙচুর করলেও কোন লুটতরাজ চালায়নি।

স্থানীয় সুত্রে জানা যায় গত চার দশক ধরে ভেটখালী গ্রামের নুর আলমের ছেলে সাহাবুদ্দীন আহমদে বাবু কালিঞ্চি গ্রামের পৈত্রিক জমিতে চিংড়ি চাষ করে আসছে। একতা ফিস নামীয় ঐ চিংড়ি ঘেরের মালিকের সহায়তা নিয়ে প্রকল্পের পাশে প্রায় দুই দশক পুর্বে স্থানীয়রা একটি মসজিদ ও কবরস্থান গড়ে তোলে।

সুত্র মতে সম্প্রতি অতিবৃষ্টিতে এলাকার অপরাপর চিংড়ি ঘেরের ন্যায় একতা ফিস নামীয় মৎস্য প্রকল্পও তলিয়ে যায়। এসময় অতিবৃষ্টির পানি রাস্তা ছাপিয়ে মসজিদ চত্ত¡রসহ আশপাশের এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার অংশ হিসেবে শুক্রবার দুপুরে স্থানীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ঐ মৎস্য প্রকল্পে হামলা করে ভাংচুরের ঘটনায় ঘটায়।

ক্ষতিগ্রস্থ প্রকল্প মালিক সাহাবুদ্দীন আহমদ বাবু অভিযোগ করেন, আব্দুল গফুর ও আব্দুল মাজেদসহ তাদের লোকজন বিভিন্ন সময় নানা ধরনের সুযোগ সুবিধা দাবি করে আসছিল। সম্প্রতি তাদের কিছু দাবি-দাওয়া মেনে নিতে অস্বীকৃতি জানানোর জেরে শুক্রবার তারা চার দশক পুরানো মৎস্য প্রকল্পের গেট ভাংচুরের পর তা মাটি চাপা দিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। এসময় হামলার সাথে জড়িতরা ৮০ বিঘা আয়তনের ঐ চিংড়ি ঘেরে ব্যাপক লুটপাট করে বলেও তিনি অভিযোগ করেন। তিনি অঅরও অভিযোগ করেন আব্দুল মাজেদ, আব্দুল গফুর, আলম ছাড়াও কেরামত আলী, আলম, মেহেদী বাবু, মিজানুর রহমান মিজান, মহসীন আলী, আব্দুল আলিম বাবু, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, মোহাম্মদ আলী, সামছুর রহমান, আব্দুর রহিম, আছাদুর রহমান ও শহীদ গাজী সরাসরি লাঠিশোটা নিয়ে হামলায় নেতৃত্ব দিয়েছে।

অভিযোগের বিষয়ে হামলার নেতৃত্বদানকারী আব্দুল গফুর প্রতিবেদককে জানান, এসিল্যান্ড সাহেবের নির্দেশে আলমের নেতৃত্বে লোকজন এসব ভাংচুর করেছে। তবে কোন লুটপাটের ঘটনা ঘটেনি।

যদিও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ জানান, চিংড়ি ঘেরে হামলাসহ গেট ভাংচুরের ঘটনায় তিনি কিছু জানেন না। তার নির্দেশে কোন কিছু ঘটলে তার প্রতিনিধি উপস্থিত থাকার কথা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তুফানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কলবাড়ি রুপোরগাতী হাজীবাড়ী জামে মসজিদের শুভ উদ্বোধন

রিলেটেড পোস্ট

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির...

এপ্রিল ১৬, ২০২৬

জরাজীর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরি দাবি, ঝুঁকিতে পদ্মপুকুরের উপকূলীয়...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সুন্দরবনে ঝড়ে নিখোঁজ মৌয়ালদের পাশে এমপি গাজী নজরুল...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting