দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৪
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে নানান প্রজাতির কোটি কোটি মাছের রেণু ধ্বংসের মুখে

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৯, ২০১৯
ডিসেম্বর ২৯, ২০১৯ ০ কমেন্ট 558 ভিউস

আব্রাহাম লিংকন: যে কোন ধরনের প্রাকৃতিক উৎস থেকে সকল প্রকার মাছের রেণু বা পোনা সংগ্রহে সংশ্লিষ্ট মন্ত্রনালয় তথা সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। দেশীয় এবং সামুদ্রিক যাবতীয় মাছের বংশ বিস্তারের বাঁধা দুরীকরণেই এমন পদক্ষেপ। যাতে পরিণত আকৃতি লাভের পর প্রজনন সক্ষমতার সুযোগে নদ-নদীসমুহে মাছের পরিমান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। যার পেক্ষিতে প্রাকৃতিক উৎস থেকে মাছের রেণু সংগ্রহে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে বঙ্গোপসাগর তীরবর্তী নদ-নদীতে জাল ব্যবহারে জেলেদের নিরুৎসাহিত করা হয়। সরকারি এ নিষেধাজ্ঞা মেনে অধিকাংশ জেলে বড় মাছ শিকারের জন্য জাল-দড়া নিয়ে সুন্দরবন বা সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমুহে দীর্ঘকাল ধরে বংশ পরম্পরায় মাছ শিকার করছে। তবে সাম্প্রতিক সময়ে এক শ্রেণির অতি মুনাফালোভী জেলে সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমুহ থেকে ভাঙান, পায়রা, পারশে ভেটকি, লুচো, বাগদা, হরিনাসহ বিভন্ন প্রজাতির মাছের রেণু শিকার শুরু করেছে। মূলত লোকালয়ে গড়ে ওঠা চিংড়ি ঘেরসমুহে এসব মাছের রেনু মোটা দামে বিক্রি করে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জনের সুযোগ থাকায় দিনকে দিন রেণু শিকারী এমন জেলের সংখ্যা বেড়েই চলেছে। স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের কারনে তারা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দেদারছে সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে এসব রেণু শিকার অব্যহত রেখেছে। অভিযোগ রয়েছে বনবিভাগের সাথে গোপন আতাঁতের মাধ্যমে কপোতাক্ষ, খোলপেুটয়া ও শিবসা নদী হয়ে এসব রেণুর চালান পাটকেলঘাটা ও কাশিমাড়ী এবং আশাশুনির নির্দিষ্ট ঘাটসমুহে পৌঁছায়। তথ্য রয়েছে শুধু শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ঘাট এলাকায় প্রায় প্রতিদিন ১২/১৩টি ট্রলারযোগে কয়েক কোটি পারশে মাছের রেণু কেনা বেঁচা হয়। অনুসন্ধানে তথ্য জানা গেছে রেণু শিকারী জেলেরা পায়রা, ভাঙাল, বাগদা, হরিনা কিংবা পাঙ্গাশ টেংরা মাছের রেণু লোকালয় সংলগ্ন পাশর্^বর্তী নদ-নদী থেকে সংগ্রহ করলেও পারশে মাছের রেণুর জন্যই মুলত তারা গভীরে যায়। যে কারণে তারা ইঞ্জিন চালিত নৌ-যান ব্যবহার করতে বাধ্য হয়, যাতে শিকারকৃত রেণু নিয়ে নির্ধারিত সময়ে লোকালয়ে ফিরতে পারে। রেণু শিকার এবং পরিবহনের সাথে জড়িত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে পারশে মাছের কোটি কোটি রেণু বা পোনাসমুহ দলবদ্ধভাবে চলাচল করে। এসময় ব্যবহার নিষিদ্ধ বিশেষ আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট জাল ব্যবহার করে শিকারী জেলেরা দলবদ্ধ ঐ রেণুসমুহকে পাকড়াও করে। পরবর্তীতে বেছে বেছে তারা পারশে মাছের রেনুসমুহ রেখে বাকি রেণু চরের মধ্যে ফেলে দেয়। তাতে আরও নানান প্রজাতির কোটি কোটি মাছের রেণু নষ্ট হয়।
স্থানীয় চিংড়ি ঘের মালিক ফজলুল হক ও মহিবুল্লাহসহ অনেকে জানান, স্বল্প সময়ের ব্যবধানে দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বর্তমানে দামও বেশ চড়া হওয়ায় তারা চিংড়ির ঘেরে পারশে মাছের রেণুও ছাড়ে। তাদের দাবি উপকুলীয় এ অঞ্চলে দিনে দিনে পারশে মাছের চাহিদা পুর্বের যেকোন সময়ের তুলনায় বেড়ে চলেছে। আর চাহিদা বেড়ে যাওয়ায় লোকালয় সংলগ্ন চিংড়ি ঘেরসমুহে পারশে মাছের যোগান নিশ্চিত করতে কিছু জেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সুন্দরবনের গভীর থেকে পারশে মাছের রেণু শিকার করে।
নাম প্রকাশ না করার শর্তে পারশে মাছের রেণু শিকারের সাথে জড়িত তিন/চার জন জেলে জানান, তারা বনবিভাগকে ম্যানেজ করে সুন্দরবনে যেয়ে পারশে মাছের পোনা সংগ্রহ করে। সেজন্য ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) প্রতি তাদেরকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হয়। এসব জেলেরা আরও জানায় পাটকেলঘাটা হয়ে শিবসা নদীসহ কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী দিয়েও অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা প্রায় প্রতিদিন গভীর রাতে পারশে মাছের রেণুর চালান নিয়ে পাটকেলঘাটা ও কাশিমাড়ী ঘাটে ভিড়ে। তারা আরও জানান পারশে মাছের রেণুর এতই চাহিদা যে ভোর রাতে ঘাটে ট্রলার লাগার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আগত ফড়িয়ারা রেণু সংগ্রহ করায় দিনের আলো ফোটার আগেই আট/দশটি ট্রলারের কোটি কোটি পারশে মাছের রেণু শেষ হয়ে যায়। গত সপ্তাহে শিবসা নদী দিয়ে আশাশুনি উপজেলার তিনটি নৌকাযোগে প্রায় আঠার মনেরও বেশী পারশে মাছের রেণু আসার কয়েক ঘন্টার মধ্যে তা শেষ হয়ে যায় বলে খুটিকাটা গ্রামের ঘের কর্মচারি জহিরুল ও আব্দুল আলমি জানান।
অনুসন্ধানে আরও জানা গেছে শিকার নিষিদ্ধ এসব মাছের রেণু ঘাটে আসা মাত্রই সংশ্লিষ্ট ঘাটের অবৈধ ইজারাদারগনের সহায়তায় মুহুর্তেই যাবতীয় রেণু বিক্রি করা হয়। বিষয়টি সম্পূর্ণ অবৈধ হওয়া সত্ত্বেও এসব প্রভাবশালী ঘাট মালিক ও তাদের সহযোগীরা বে-আইনী এমন কাজকে রীতিমত বৈধ বানিয়ে ফেলেছে। ফলে কোন ফটো সাংবাদিক এমনকি স্থানীয়রা পর্যন্ত ছবি তুলতে গেলে তাদেরকে নাজেহাল করার ঘটনাও ইতিপুর্বে ঘটেছে বলে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় আবু সাঈদ গোলদার স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ভোমরায় মদ ও গাঁজাসহ ২ ট্রাক কর্মচারী আটক

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting