
শেখ আব্দুল হাকিম, শ্যামনাগর থেকে: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে প্রেপ্তার করেছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। গত বৃহস্পতিরার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে প্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মত্মগোপনে ছিলেন। আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামে। তিনি সাতক্ষীরার- ৪ শ্যামনগরে সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক সরদারের ছেলে।
আতাউল হক দোলনকে শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বলে জানা গেছে। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
