পরিতোষ কুমার বৈদ্য: শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআইটি উত্তম কুমার গায়েন। আরো উপস্থিত ছিলেন, ফেইথ ইন এ্যাকশনের হেড অফিসের হিসাব কর্মকর্তা পলাশ হাওলাদার, প্রকল্পের হিসাব কর্মকর্তা লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন, হৈমী মন্ডল প্রমূখ।

Leave a Reply
You must be logged in to post a comment.