দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫২
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শেষ ম্যাচের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 300 ভিউস

স্পোর্টস ডেস্ক:

সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও বাংলাদেশ কখনও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারেনি। এবার মাঠে নামার আগে কোচ, অধিনায়ক, বোর্ড কর্তাদের আত্মবিশ্বাস ছিল সেই আক্ষেপ ঘুচানোর। কিন্তু নিজেদের চেনা কন্ডিশনে যেন তামিম ইকবালের দল হয়ে উঠলো সফরকারী দল। মিরপুরে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় স্বাগতিকরা। সবমিলিয়ে শেষ ম্যাচের চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত বলে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানালেন।

মিরপুরের প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২০৯ রান করেও দারুণ লড়াই করেছিল তামিমরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ। সোমবার শেষ ম্যাচে বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে? এমন প্রশ্নে লঙ্কান কোচ হেরাথ বলেছেন, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’

জিততে হলে কোন জায়গায় উন্নতি করতে হবে দলকে, সেটা জানান হেরাথ, ‘বিশেষ করে আমার মনে হয়েছে, প্রতিপক্ষ ব্যাটাররা যখন ভালো খেলতে শুরু করবে, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। কখনও আপনাকে আক্রমণে যাওয়া উচিত হবে না, রক্ষণাত্মক খেলতে হবে। কখনও কখনও রক্ষণাত্মক কৌশলটাই হবে আক্রমণের। তো এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে আমাদের।’

ইংল্যান্ড সিরিজ হারলেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য হলেও শেষ ওয়ানডে জেতা উচিত বলে মনে করেন তিনি, ‘আমরা ইংল্যান্ডের কাছে দুটো ম্যাচে হেরেছি। তবে অনেক ক্রিকেট আসছে আমাদের সামনে, আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ… এরপর বিশ্বকাপ। তো এই ম্যাচে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হলেও আমাদের সেরাটা দিতে হবে। ’

মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটের ভিন্নতা আছে। মিরপুরে স্পিনারদের বাড়তি সুবিধা থাকলেও চট্টগ্রামে কিছুটা কম। তবে স্পোর্টিং উইকেট নিয়েও চিন্তার জায়গা আছে বাংলাদেশের। কেননা ভারতের বিপক্ষে জহুর আহমেদের উইকেটে ৪০৯ রান হজম করতে হয়েছিল। ভারতের করা রান পাহাড়ে উঠতে গিয়ে বাংলাদেশ ১৮২ রানে অলআউট হয়।

বাংলাদেশের স্পিন কোচ অবশ্য এমন উইকেট আশা করছেন না, ‘সবশেষ সিরিজের উইকেটটা থেকে এটা আলাদা হবে বলে মনে হচ্ছে। স্পিনাররা সাধারণত মিরপুরে বেশি সাহায্য পায়, এখানকার তুলনায়। এখানেও কিছু পাওয়া যেতে পারে, কিন্তু মিরপুরেই স্পিনাররা বেশি সাহায্য পায়। ভারত সিরিজের মতো তেমন কিছু হবে না আশা করি। আমরাও আমাদের দলের সেরা পারফর‌ম্যান্সটা পেতে পরিশ্রম করছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
পরবর্তী পোস্ট
মানুষের অস্তিত্বের স্বার্থেই বন্যপ্রাণী রক্ষা করতে হবে: পরিবেশমন্ত্রী

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting