দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪০
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

শেষ তুলির আঁচড় ও অঙ্গ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৯, ২০২২
সেপ্টেম্বর ২৯, ২০২২ ০ কমেন্ট 442 ভিউস

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া থেকে: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে কলারোয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা আগামী ১ নভেম্বর শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কাজের শেষ মুহুর্তে রং তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। বিগত বছরের তুলনায় এ বছর কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশনসহ অন্যান্য কাজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সন্দীপ রায় জানান, এ বছর উপজেলার ১টি পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৬টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কলারোয়া পৌর সভায় ৮ টি পূজা মন্ডপে, ১ নং জয়নগর ইউনিয়নে ৮ টি, ২নং জালালাবাদ ইউনিয়নে-৫ টি, ৩ নং কয়লা ইউ: ২টি, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে-২টি, ৫ নং কেঁড়াগাছি ইউ: ৩টি, ৬ নং সোনাবাড়িয়া-২টি, ৭ নং চন্দনপুর ইউ: ৩টি, ৮ নং কেরালকাত ইউ: ২টি, ৯ নং হেলাতালা ইউ: ২টি, ১০ নং কুশোডাঙ্গা ইউ: ২টি, ১১ নং দেয়াড়া ইউ: ৫টি ও ১২ নং যুগিখালী ইউনিয়নে ২টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বিগত বছরের তুলনায় এ বছর জালালাবাদ দাশ পাড়া সার্বজনীন পূজা মন্ডপসহ ৩টি পূজা মন্ডপে নতুন সাজে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে।
সরোজমিনে নাথপুর সর্বজনিন পূজা কমিটির সভাপতি শ্রী বাদল দত্ত জানান, এ বছর নতুন সাজে নাথপুর সার্বজনীন পূজা মন্ডপে মৃৎ শিল্পী আশাশুনির হারাধণ কুমার প্রতীমা তৈরি কাজের শেষ মুহুর্তে প্রতিমাগুলোতে রংয়ের প্রলেপ ও অঙ্গ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। শিল্পী হারাধণ কুমার কারিগরদের সহযোগীতায় তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমাগুলো। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন সকল প্রতিমা শিল্পীরা। উপজেলা ৪৬ টি মন্ডপের প্রতীমা শিল্পীরা ষষ্ঠীবোধনের জন্য দেবী দুর্গাকে ধর্মীয় রীতিনীতিতে পূজণীয় করে তুলতে কাজ চলছে দিন-রাত। মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। শেষ মূহুর্তে চলছে প্রতিটি মন্ডপের গেট তৈরী, প্রতিমার রং তুলি ও বিদ্যুতায়িত বিভিন্ন অলংকরণসহ সাজ সজ্জার কাজ। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উৎযাপন পরিষদসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, শারদীয় দূর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে পুলিশ। এছাড়া আনসার সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, ধর্ম যার যার’ উৎসব সবার’ এই আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলারোয়া থানা প্রশাসন বদ্ধপরিকর। শারদীয়া দূর্গা পূজা উৎসবে আইন শৃংখলা রক্ষায় পূজা আয়োজক কমিটির কর্মকর্তা সহ সকলের সহযোগীতা কামনা করে শান্তিপূর্ন পরিবেশে আনন্দ উপভোগ করার আশাবাদ ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কোচিং ফি প্রদান
পরবর্তী পোস্ট
দুর্গোৎসবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়ার ইউএনও রুলী বিশ্বাস

রিলেটেড পোস্ট

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু

জুলাই ৮, ২০২৬

কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting