দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৩
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শেখার জন্য নেতাদের পাঠক হতে বললেন ওবায়দুল কাদের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজনৈতিক ব্যক্তিদের জানাশোনার পরিসর বাড়াতে তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখার কোনো শেষ নেই। একজন নেতাকে পাঠক হতে হবে, তাকে জানাশোনা বাড়াতে হবে। নেতা হওয়ার জন্য বই পড়ায় আগ্রহী হতে হবে। পাঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের মিলনায়তনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুন-উর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক অধ্যক্ষ রওশান আরা, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম মিলন, গ্রন্থের প্রকাশক কাজী তারিক আনন্দসহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থান নির্ধারণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশেও এখন মেট্রোরেল চলছে। পায়রা সমুদ্রবন্দরও দৃশ্যমান। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বহুলেন টানেলেরও কাজ শেষ।’ তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে চলেছেন। তার সেই সাফল্য গাঁথা নিয়েই বইটি লেখা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থের লেখক অধ্যক্ষ রওশন আরা মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রফতানিমুখী শিল্পায়ন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, পোশাক শিল্প ও রফতানি আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী অনেক রাষ্ট্রের থেকে এগিয়ে বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকার দেশকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলেছে।’

বইটি সম্পাদনার দায়িত্বপালনকারী ফিরোজ আলম মিলন বলেন, ‘সন্ত্রাসবাদ নির্মূল করে ক্ষুধা দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এখন প্রধান কাজ। এই গ্রন্থ বর্তমান ও আগামী প্রজন্মের বহু মানুষের জানার চাহিদা মেটাবে।’ অনুষ্ঠানে প্রকাশক কাজী তারিক আহমদ বলেন, লেখক রওশন আরা মান্নানের লেখাটির প্রকাশনার কাজ করে আমি আনন্দিত। তার আরও কিছু কাজ রয়েছে। আশা করছি আগামীতে সে গ্রন্থগুলোও পাঠকদের উপহার দিতে পারবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির
পরবর্তী পোস্ট
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সোমবার, টার্গেট ২ কোটি ২০ লাখ শিশু

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting