দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : ডেপুটি স্পিকার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 271 ভিউস

জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশীয় প্রাণিজ উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে, অন্যদিকে জনগণের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এ ধরনের প্রদর্শনী আয়োজন, কৃষক ও খামারিদের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের উৎকৃষ্ট মাধ্যম। প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে বেকারদের উচিত উদ্যোক্তা হওয়া।’ আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ও সাঁথিয়া প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘একসময়ের জরাজীর্ণ বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতি দূর হয়েছে। সরকার এখন জনগণের পুষ্টি চাহিদা পূরণ নিয়ে ভাবছে। জাতির পিতা প্রাণিজ উৎপাদন বৃদ্ধির জন্য এই অঞ্চলে মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেছিলেন।’ মো. শামসুল হক টুকু বলেন, ‘বেকারত্ব দূরীকরণে শুধু চাকরির পেছনে ছুটলে হবে না বরঞ্চ অন্যকে চাকরি দেওয়ার মতো উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে স্বল্প সুদে ঋণ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিত শুধু শ্রম দেওয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা। সব ধরনের কাজের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।’

অনুষ্ঠানে খামারিদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এর আগে সকালে পাবনার বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৫ম তলার ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলী ও মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন, উপজেলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ও মো. ফারুক মিয়া। এ ছাড়া সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল-অ্যাটলেটিকো
পরবর্তী পোস্ট
জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে : শিক্ষামন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting