দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: সিএনজিচালক গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 323 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান লেগুনাস্ট্যান্ডে ৮ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সেলিম (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া শিশুটিকে মোহাম্মদপুর থেকে ঘটনা স্থলে নিয়ে যেতে ব্যবহার করা সিএনজিটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘গত ১৪ মার্চ মধ্যরাতে আদাবর থানার বেড়িবাঁধের পাশের লেগুনাস্ট্যান্ড এলাকার দুই ব্যক্তি ওই শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন। এরপর তদন্ত শুরু করে থানা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুরে ইকবাল রোড থেকে সিএনজিচালক সেলিম এবং তার এক সহযোগী শিশুটিকে ঘটনাস্থলে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক সিএনজিকে চিহ্নিত করা হয়। এছাড়া ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চালক সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার দিন বোনের সঙ্গে অভিমান করে শিশুটি একা রাস্তায় হাঁটছিল উল্লেখ করে ডিসি আজিমুল হক বলেন, ‘১৪ মার্চ সন্ধ্যায় শিশুটি বড় বোনের সঙ্গে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে রাত ৯টার দিকে টাউনহল এলাকায় পৌঁছে। তারপর সে হাঁটতে হাঁটতে ইকবাল রোডের দিকে যায়। রাত আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সেলিম ও তার সহযোগী শিশুটিকে সিএনজিতে তোলে। এ সময় সে ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
পরবর্তী পোস্ট
জাকিরকে সুজন বলেছিলেন, ‘প্রস্তুত থাকিস, হয়তোবা হতে পারে’

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting