দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫২
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শহীদ মিনার এখন ময়লার ভাগাড়!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 388 ভিউস

জাতীয় ডেস্ক:

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যে শহীদ মিনার এক সময় তৈরি করা হয়েছিল এখন তা ময়লার ভাগাড়! মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও তা পরিষ্কার করা হয়নি। দেওয়া হয়নি কোনো ফুল।

১৯৯৩ সালে নেত্রকোনার বারহাট্টায় কাকুরা বাজারে স্থাপন করা হয় এই শহীদ মিনার। তিন বছর পরই সেটি পরিত্যক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে শহীদ মিনারের পাশে স্থাপনা গড়ে ওঠে। এক পর্যায়ে বাজারের ময়লা আবর্জনা ফেলা শুরু হয় ওই শহীদ মিনারে। ফলে এটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কাকুরা বাজারে গিয়ে দেখা যায়, দুইপাশে দোকানের গলিতে থাকা পরিত্যক্ত শহীদ মিনারে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ।

ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাকুরা বাজারের চলন্তিকা ক্লাবের উদ্যোগে ১৯৯৩ সালে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শুরুতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এটিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। তিন বছর পর এটি গুরুত্ব হারায়। পরে শহীদ মিনারের দু’পাশ ঘেঁষে মাছের আড়তঘর তৈরি হয়। ছোট গলিতে পড়ে থাকে শহীদ মিনার। তখন থেকে বাজারের ময়লা আবর্জনা ফেলতে শুরু করেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী আবুল বাশার কামাল জানান, দুইপাশে মাছের দোকানঘর তৈরি হওয়ায় শহীদ মিনারটি মানুষের চোখের আড়ালে চলে যায়। আর এখানেই মানুষ ময়লা আবর্জনা ফেলতে থাকে। এটি একটি শ্রদ্ধার জায়গা। এখানে এভাবে ময়লা আবর্জনা ফেলা ঠিক না। আমরা এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করেছি। দ্রুত শহীদ মিনারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বাজারের ব্যবসায়ী ও পাগলী গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। শহীদ মিনারে এভাবে ময়লা আবর্জনার স্তূপ থাকা শহীদদের অমর্যাদার সামিল। শহীদ মিনারটি সরিয়ে অন্যত্র নেওয়ার জন্য অনেকদিন থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকেও জানিয়েছি। কিন্তু কিছুই করা হচ্ছে না।

সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার বলেন, স্থানীয় লোকজনসহ বাজার কমিটির লোকজন এ বিষয়টি আমাকে জানিয়েছে। আমি একা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না। শহীদ মিনারটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করবো। পাশের কোথাও খোলা জায়গায় এটি সরিয়ে নিয়ে পুনর্নির্মাণ করা হলে স্থানীয়রা এতে শ্রদ্ধা নিবেদন করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, এটি সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপনের বিষয়ে বাজার কমিটির লোকজন আমাকে জানিয়েছিল অনেকদিন আগে। পরে কী হয়েছে আর জানা নেই। এখন জানলাম এটি সরানো হয়নি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে শহীদ মিনার সরানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবৈধ ইটভাটা: জরিমানায় সীমাবদ্ধ অভিযান
পরবর্তী পোস্ট
মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting