দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৮
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করলো কলারোয়ার মেয়ে জেরিন মিম

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০১৯
ডিসেম্বর ৩১, ২০১৯ ০ কমেন্ট 514 ভিউস

এম,এ কালাম, কলারোয়া: বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করলো কলারোয়ার সাংবাদিক কন্যা জেরিন মিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট মিম কলারোয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক সরদার জিল্লুর রহমানের বড় কন্যা। তিঁনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি সাবেক চেয়ারম্যান ভিপি মোরশেদ ও কলারোয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের ভাতিজি। জেরিন মিমের সাফল্যে বিজয়ের মাসে সফলতা কলারোয়ার সরদার পরিবারের। উপজেলার কেরালকাতা ইউনিয়নের সরদার পরিবারের মেধাবী মেয়ে সাদিয়া জেরিন মিম বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে ২৯ ডিসেম্বর কমিশন লাভ করেছেন। ওই দিন চট্টগ্রামে মিলিটারী একাডেমীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে নবীন অফিসারদের কুচকাওয়াজ প্রদর্শন করেন এবং ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেরিন মিম বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭তম দীর্ঘ মেয়াদী কোর্সে (২০১৭ সালের ১ জানুয়ারী হতে ২৯ ডিসেম্বর ২০১৯ সাল) ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ সমাপ্তিতে এই কমিশন লাভ করেন। জেরিন মিম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে এসএসসি ও এইচএসসি পাশ করেন এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিগত ৩ বছর প্রশিক্ষণ চলাকালীন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যায়নরত আছেন। লেফটেন্যান্ট জেরিন মিম ও তার পরিবারের পক্ষ থেকে কলারোয়াসহ দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। ওই অনুষ্ঠানে ক্যাডেটগণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন। সেসময় ক্যাডেটদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। অফিসারদের র‌্যাংক-ব্যাজ পরিধানের পর লেফটেন্যান্ট মিমের পিতা-মাতাসহ উৎসুক অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন স্বয়ং প্রধানমন্ত্রী। এসময়ে সেখানে উপস্থিত ছিলেন নবীন অফিসার লেফটেন্যান্ট জেরিন মিমের চাচা সরদার মুজিব, বাবা সরদার জিল্লুর, মা নাসিমা খাতুন, ছোট বোন মিথিলা আলিফ ইমু, ছোট ভাই লাবিব আল্ সাকিন। পরে ফুল দিয়ে বরন করে নেন নিজেদের মেয়ে লে. জেরিন মিমকে। পরে ক্যাডেটগণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন এবং ক্যাডেটদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এর আগে, বন্দরনগরী চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমীতে ৭৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স সমাপনী উপলক্ষ্যে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাঁর সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে একটি যুগোপযোগী, প্রযুক্তিগতভাবে সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটটের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওই অনুষ্ঠানের মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশী, ২৯ জন সৌদি, ১ জন ফিলিস্তিনি, ১ জন শ্রীলংকানসহ মোট ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ওরছের পরামর্শ সভা
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting