দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৭
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

লক্ষ্মীপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় আওয়ামী লীগের ২১৫ জন আসামি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২৩
মার্চ ৯, ২০২৩ ০ কমেন্ট 306 ভিউস

জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় আওয়ামী লীগের ২১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদর রহমানকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম শিপন খলিফা, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক রিয়াজ হোসেন জয়, ছাত্রলীগ নেতা এম সজিব ও আরাফাত হোসেন রিফাত।

অভিযুক্ত অন্যরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটন, ইউপি সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সোলাইমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আবদুর রাজ্জাক রিংকু, সহ ৯ জন। এছাড়া অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

এজাহার সূত্র জানায়, বুধবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা রাতে আনন্দ মিছিল বের করে। এসময় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ মিছিলে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদেরকে সতর্ক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। তাদের ছোঁড়া ইট-পাটকেলে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন ও চন্দ্রগঞ্জ থানার কনস্টেবল মোজাম্মেল হোসেন আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এঘটনায় আওয়ামী লীগের উভয়পক্ষের আরো ৮ জন আহত হন বলে জানা যায়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’দলের মধ্যে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাখমুত নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য জানালেন জেলেনস্কি
পরবর্তী পোস্ট
ইউক্রেন সফরে জেলেনস্কির দাওয়াত প্রত্যাখ্যান মার্কিন স্পিকারের

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting